editor

প্রকাশিত: 11:46 AM, October 13, 2026

আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালাল চক্রের দৌরাত্ম্য

অতিষ্ঠ প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীরা

আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালাল চক্রের দৌরাত্ম্য

সিলেটের আম্বরখানা সুরমা সুপার মার্কেট ও মানি এক্সচেঞ্জ বিল্ডিং এলাকায় এক শ্রেণির সক্রিয় দালাল চক্রের অপতৎপরতা চরম রূপ ধারণ করেছে। বিদেশি মুদ্রা রূপান্তরে অধিক মান বা ভালো রেটের প্রলোভন দেখিয়ে তারা বিদেশফেরত প্রবাসী, বিদেশি শিক্ষার্থী এবং পর্যটকদের জিম্মি করে প্রতারণা ও নানাভাবে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুরমা সুপার মার্কেটের সামনে সবসময় ২০ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দালাল চক্র ওঁত পেতে থাকে। ভালো রেটে ডলার ও বিদেশি মুদ্রা বিনিময়ের লোভ দেখিয়ে তারা সাধারণ পথচারী ও গ্রাহকদের মার্কেটের ভেতরের গলিতে বা দোকানে নিয়ে যায়। পরবর্তী সময়ে কম রেট দিয়ে জিম্মি করা, অপপ্রচার চালানো এবং পথচারী ও নারী পর্যটকদের উত্ত্যক্ত করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এতে সিলেটে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি সিলেটের ঐতিহ্য ও আন্তর্জাতিক সুনাম অক্ষুণ্ণ রাখা চ্যালেঞ্জের মুখে পড়ছে।

ভুক্তভোগী ও স্থানীয়দের দেওয়া তথ্যে দালাল হিসেবে বেশ কয়েকজন ব্যক্তির নাম উঠে এসেছে। তারা হলেনÑ নিকুল, হাসিম, এনাম, আনোয়ার, খুকন, লাহিন, জুবু, রুহেল, কয়েদ, সাইদ, মোমিন ও আমের আলী। পাশাপাশি এই চক্রটিকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগে স্থানীয় দোকানদার সুজিত, লাকী মিয়া ও বাবলার নামও উঠে এসেছে।

সুরমা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাদ্দউদ্দিন আহমদ জানান, গ্রাহক ও পর্যটক হয়রানি বন্ধে ইতোমধ্যেই স্থানীয় প্রশাসনকে লিখিত ও মৌখিকভাবে অবহিত করা হয়েছে। দ্রুতই আইনানুগ ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

সমিতির সাধারণ সম্পাদক সালেহ আহমদ বলেন, অভিযুক্ত হয়রানিকারীরা সুরমা সুপার মার্কেটের কোনো নিবন্ধিত ব্যবসায়ী বা কর্মচারী নন; তারা বহিরাগত।

সিলেটের সচেতন নাগরিক ও ব্যবসায়ী মহল মনে করছেন, বিদেশফেরত প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পর্যটন খাতের ভাবমূর্তি রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান জোরদার করা প্রয়োজন। এ বিষয়ে দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেফতার এবং একটি বিশেষ টাস্কফোর্স গঠনের জোর দাবি জানিয়েছেন তারা।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি বিএনপির, শঙ্কা জামায়াত-এনসিপির

একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি বিএনপির, শঙ্কা জামায়াত-এনসিপির

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের

ফুটেজ সংগ্রহে ইউএনওর সিএ’র বাধার মুখে গণমাধ্যমকর্মী

ফুটেজ সংগ্রহে ইউএনওর সিএ’র বাধার মুখে গণমাধ্যমকর্মী

সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল

সিসিকের ‘মাস্টাররোল’ কর্মচারীদের মানবেতর জীবন ও মিরাজের সংগ্রামের গল্প

সিসিকের ‘মাস্টাররোল’ কর্মচারীদের মানবেতর জীবন ও মিরাজের সংগ্রামের গল্প

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি

আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালাল চক্রের দৌরাত্ম্য

আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালাল চক্রের দৌরাত্ম্য

সিলেটের আম্বরখানা সুরমা সুপার মার্কেট ও মানি এক্সচেঞ্জ বিল্ডিং এলাকায় এক শ্রেণির সক্রিয় দালাল চক্রের অপতৎপরতা চরম রূপ ধারণ করেছে।

তামাবিলে অধরা জালাল উদ্দিন

তামাবিলে অধরা জালাল উদ্দিন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর ঘিরে মিথানল আমদানি, সীমান্তকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, পাথর ডাম্পিং এবং কথিত সিন্ডিকেটের প্রভাব নিয়ে নতুন করে আলোচনা

কুশিয়ারা ও সুরমায় অবাধে অবৈধ বালু উত্তোলন, নীরব প্রশাসন

কুশিয়ারা ও সুরমায় অবাধে অবৈধ বালু উত্তোলন, নীরব প্রশাসন

সিলেটের বিয়ানীবাজারের কুশিয়ারা এবং গোলাপগঞ্জ-গোবিন্দগঞ্জ সীমানাঘেঁষা সুরমা নদী থেকে ড্রেজার ও বলগেট বসিয়ে অবাধে বালু উত্তোলনের মহোৎসব চলছে। দিন-রাত প্রকাশ্যে

কোম্পানীগঞ্জে পাথর আটক ও ঘুষের অভিযোগে তোলপাড়

কোম্পানীগঞ্জে পাথর আটক ও ঘুষের অভিযোগে তোলপাড়

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাড়ুয়া এলাকায় পাথর বহনকারী ট্রাক ও ক্রাশার মিল মালিকদের রেহাই দিয়ে কেবল বৈধ ক্রেতার মালামাল আটকে

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক