editor

প্রকাশিত: 11:31 AM, October 14, 2026

ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম

দরপত্র মূল্যায়নে গড়মিল, সর্বনিম্ন দরদাতাদের বাদ দিয়ে কাজ প্রদানের অভিযোগ

ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। দরপত্র মূল্যায়ন প্রতিবেদনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর দরপ্রস্তাব, কারিগরি যোগ্যতা ও আর্থিক গ্রহণযোগ্যতার তথ্যে চরম অসঙ্গতি দেখা গেছে।

নিয়ম অনুযায়ী সর্বনিম্ন যোগ্য দরদাতাকে কার্যাদেশ দেওয়ার কথা থাকলেও, অভিযোগ রয়েছে মূল্যায়নে পেছনের সারিতে থাকা প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে। এমনকি ৩টি প্রতিষ্ঠানের দর প্রাক্কলিত ব্যয়ের চেয়ে কম হওয়া সত্ত্বেও সেগুলোকে ‘অস্বাভাবিক কম’ (Significantly Low-Priced) অজুহাতে বাদ দেওয়ার প্রক্রিয়া নিয়ে দরদাতাদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে।

সরকারি ই-জিপি (e-GP) পোর্টালের তথ্য অনুযায়ী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃক আহ্বানকৃত এই দরপত্রের আইডি ১৩১৮২৫০ (রেফারেন্স: Somch/Printing Items/2026/890) ২০২৬/৮৯০)। প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছিল ৩৭ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা। গত ৩১ আগস্ট ২০২৬ তারিখে দরপত্র জমা ও খোলার প্রক্রিয়া শেষ হয়, যেখানে মোট ১১টি প্রতিষ্ঠান অংশ নেয়।

দরপত্রের মূল্যায়ন নথি বিশ্লেষণ করে দেখা যায়, দরপত্র জমা দেওয়া ১১টি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে কম দর হাঁকিয়েছিল ‘এম/এস মির্জা এন্টারপ্রাইজ’ (৩৪ লাখ ৪০ হাজার ৮১০ টাকা), ‘এম/এস রাসেল ট্রেডার্স’ (৩৪ লাখ ৭৪ হাজার ৫৩ টাকা) এবং ‘এম/এস রাফি ট্রেডার্স’ (৩৪ লাখ ৮২ হাজার ৮৯২.৫০ টাকা)। তবে হাসপাতালের দরপত্র মূল্যায়ন কমিটির দ্বিতীয় নথিতে এই ৩টি প্রতিষ্ঠানের দর গ্রহণযোগ্য সর্বনিম্ন সীমার নিচে থাকার দোহাই দিয়ে তাদের ‘আর্থিকভাবে গ্রহণযোগ্য নয়’ হিসেবে চিহ্নিত করা হয়।

অন্যদিকে, প্রাক্কলিত ব্যয়ের কাছাকাছি দর দেওয়া ছয়টি প্রতিষ্ঠানকে আর্থিকভাবে গ্রহণযোগ্য দেখানো হয়। এর মধ্যে ৩৬ লাখ ১১ হাজার ৩০০ টাকার দরপ্রস্তাব দিয়ে মূল্য তালিকায় শীর্ষে রাখা হয় ‘এম/এস মেডিকন সার্জিক্যাল’কে এবং প্রতিবেদনে তাদের বিজয়ী হিসেবে উল্লেখ করা হয়।

তালিকার অন্য প্রতিষ্ঠানগুলো হলো- এম/এস সুমন এন্টারপ্রাইজ (৩৬ লাখ ৫৪ হাজার টাকা), গ্রাফিকস মিডিয়া (৩৬ লাখ ৯৯ হাজার ২০০ টাকা), এম/এস কামাল এন্টারপ্রাইজ (৩৬ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা), জানানি প্রিন্টার্স (৩৭ লাখ ৫ হাজার ৮০০ টাকা) এবং উদয়ন অফসেট প্রেস (৩৮ লাখ ৫২ হাজার ৭৪.১৭৯ টাকা)।

এছাড়া অতিরিক্ত দর হাঁকানোর অভিযোগে ‘প্রিন্টলাইন’ (৪৪ লাখ ১০ হাজার ৯৫৫.৮৯ টাকা) ও ‘মুহাম্মদী বে অব কম্পিউটেক’ (৫০ লাখ ৬ হাজার ৫৯৩.০৯ টাকা)-কে মূল্যায়নের বাইরে বা ‘টঢ়ঢ়বৎ খরসরঃ’ তালিকায় রাখা হয়।

অভিযোগ উঠেছে, মূল্যায়ন প্রতিবেদনের ক্রমিক ও মূল দরপ্রস্তাবের তথ্যে মারপ্যাঁচ তৈরি করে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানগুলোকে অযৌক্তিকভাবে বাদ দিয়ে সরকারি অর্থের বিপুল অপচয় ঘটানো হচ্ছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দরদাতা দাবি করেছেন।

এ নিয়ে হাসপাতালের দরপত্র মূল্যায়ন কমিটির স্বচ্ছতা ও সচ্ছলতা নিয়ে প্রশাসনিক ও সচেতন মহলে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পূর্ব লন্ডনে যুক্তরাজ্য জিয়া মঞ্চের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পূর্ব লন্ডনে যুক্তরাজ্য জিয়া মঞ্চের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্য শাখা জিয়া মঞ্চের উদ্যোগে নবগঠিত (আংশিক) কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পূর্ব লন্ডনের স্থানীয় একটি

যুক্তরাষ্ট্রে বসে গোলাপগঞ্জকে অস্থিতিশীল করার পাঁয়তারা আওয়ামী লীগ নেতা জাবেদের

যুক্তরাষ্ট্রে বসে গোলাপগঞ্জকে অস্থিতিশীল করার পাঁয়তারা আওয়ামী লীগ নেতা জাবেদের

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সিলেটের গোলাপগঞ্জে শহীদ হন ৭ জন। সিলেটের মধ্যে সবচেয়ে উত্তাল ছিল এই উপজেলা। বিপ্লবোত্তর বাংলাদেশ থেকে আওয়ামী

সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব পদ নিয়ে জোর লবিং

সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব পদ নিয়ে জোর লবিং

সিলেট জেলা বিএনপি’র নতুন কমিটির দায়িত্ব পেতে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ ও তদবিরে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয় শীর্ষ ও পদপ্রত্যাশী নেতারা।

আখালিয়ার মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসার নামে মৃত্যুফাঁদ

আখালিয়ার মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসার নামে মৃত্যুফাঁদ

রোগী সেবার নামে সিলেটের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতাল যেন দিন দিন এক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ভুল চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের চরম

বিশ্বনাথে প্রবীণ ব্রিটিশ নাগরিকের ১৭০ শতক জমি দখলের অভিযোগ যুবদল সভাপতি কয়েছের বিরুদ্ধে

বিশ্বনাথে প্রবীণ ব্রিটিশ নাগরিকের ১৭০ শতক জমি দখলের অভিযোগ যুবদল সভাপতি কয়েছের বিরুদ্ধে

সিলেটের বিশ্বনাথে প্রবীণ বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ৮০ বছর বয়সী আরিফুন নেছার ক্রয়কৃত ১৭০ শতক বসতবাড়ি ও কৃষি জমি জোরপূর্বক

সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব

সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে সিলেট নগরীর ৮নং ওয়ার্ডে ৫০০ পরিবারের মাঝে পূজার উপহার ও নগদ অর্থ বিতরণ করেছেন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বেদবার্তা’র মোড়ক উন্মোচন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বেদবার্তা’র মোড়ক উন্মোচন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীহট্ট পুরোহিতমণ্ডলী কর্তৃক প্রকাশিত শারদীয় ‘বেদবার্তা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ) বিকাল ৩টায়

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান

মেধা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি দিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর)