editor
প্রকাশিত: 11:09 AM, October 15, 2026
রোগী সেবার নামে সিলেটের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতাল যেন দিন দিন এক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ভুল চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের চরম অনুপস্থিতি, অদক্ষ নার্স-আয়া দিয়ে ঝুঁকিপূর্ণ প্রসব এবং পরবর্তীতে অপচিকিৎসার প্রতিবাদ করলে স্বজন ও সাংবাদিকদের ওপর সন্ত্রাসী কায়দায় চড়াও হওয়াÑসব মিলিয়ে হাসপাতালটির নৈরাজ্য এখন চরমে পৌঁছেছে।
সর্বশেষ মর্মান্তিক ঘটনাটি ঘটে গত ৮ অক্টোবর। ১৪ বছর পর সন্তান সম্ভবা হওয়া প্রবাসী মো. ইদ্রিস আলীর স্ত্রী নাজমা বেগমকে গাইনি বিশেষজ্ঞ ডা. রেজওয়ানা মির্জার অধীনে উক্ত হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু রোগী প্রসব বেদনায় ছটফট করলেও অপারেশন থিয়েটারে মূল চিকিৎসক উপস্থিত না থেকে মোবাইলে নির্দেশনা দেন বলে অভিযোগ উঠেছে। কোনো অভিজ্ঞ ডাক্তার ছাড়া কেবল নার্স ও অদক্ষ স্টাফদের দিয়ে বলপ্রয়োগ করে স্বাভাবিক প্রসব করানোর চেষ্টা চালানো হয়। পরবর্তীতে টানাটানির ফলে নবজাতকের মাথা কেটে যায়, চামড়া উঠে যায় এবং গলায় গর্তের সৃষ্টি হয়ে মর্মান্তিকভাবে শিশুটির মৃত্যু ঘটে।
হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এমন অপচিকিৎসার অভিযোগ তুলে বিচার চাইতে গেলে বের হয়ে আসে তাদের আসল রূপ। প্রসূতির স্বজন টেংরা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. জুবায়ের আহমদ মজুমদার ও উপস্থিত সাংবাদিকদের সাথে হাসপাতালটির ম্যানেজার মো. শফিক আহমেদ ও পরিচালক পরিচয়দানকারী তানভীর উজ জামান চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।
তারা ভুক্তভোগী পরিবারকে হুমকি দিয়ে বলেন, স্বাস্থ্য অধিদপ্তর ও প্রশাসন আমাদের পকেটে, মামলা করে কিছুই করতে পারবেন না। আমরা এমনি এমনি হাসপাতাল বানাইনি।
অনুসন্ধানে জানা যায়, মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসার নামে রোগীর জীবন নিয়ে ছিনিমিনি খেলার ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও একাধিকবার এমন ন্যক্কারজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রশাসনিক কর্মকর্তা সাহেদ আহমেদকে ভুল চিকিৎসা ও একই সাথে একাধিক ভুল অস্ত্রোপচার করে মেরে ফেলার অভিযোগ ওঠে এই হাসপাতালের বিরুদ্ধে। তৎকালীন সময়ে শাবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা হাসপাতালের সামনে তীব্র প্রতিবাদ জানান এবং মানববন্ধন কর্মসূচি পালন করেন। তাছাড়া, চলতি ২০২৬ সালের ৫ মে একই হাসপাতালে ভুল চিকিৎসার শিকার হয়ে প্রাণ হারান আমীর আলী নামের আরেক রোগী।
প্রশাসনকে ‘ম্যানেজ’ করে হাসপাতাল চালানোর যে দম্ভ ম্যানেজার শফিক আহমেদ দেখিয়েছেন, তাতে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছেÑআর কত প্রাণ গেলে চোখ খুলবে স্বাস্থ্য বিভাগের?
এ বিষয়ে যোগাযোগ করা হলে সিলেটের সিভিল সার্জন জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জানা গেছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি), বিভাগীয় কমিশনার ও সিভিল সার্জন কার্যালয়ে ইতিমধ্যে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সিলেটের সচেতন নাগরিক সমাজ এখন দেখার অপেক্ষায় চিকিৎসার নামে এই ‘ব্যবসা ও অপচিকিৎসার আস্তানা’ বন্ধে প্রশাসন দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেয়, নাকি এবারও টেবিলের নিচে ঢাকা পড়ে নিরীহ নবজাতকের রক্ত!
উপরোক্ত অভিযোগের বিষয়ে সিলেট আখালিয়া মাউন্ট এডোরা হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য সংগ্রহের জন্য একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয় এবং সরাসরি হাসপাতালে গিয়ে বক্তব্য চাইতে গেলে তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি। বারবার ফোন করা হলেও তারা কল রিসিভ করেননি।
যুক্তরাজ্য শাখা জিয়া মঞ্চের উদ্যোগে নবগঠিত (আংশিক) কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পূর্ব লন্ডনের স্থানীয় একটি
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সিলেটের গোলাপগঞ্জে শহীদ হন ৭ জন। সিলেটের মধ্যে সবচেয়ে উত্তাল ছিল এই উপজেলা। বিপ্লবোত্তর বাংলাদেশ থেকে আওয়ামী
সিলেট জেলা বিএনপি’র নতুন কমিটির দায়িত্ব পেতে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ ও তদবিরে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয় শীর্ষ ও পদপ্রত্যাশী নেতারা।
রোগী সেবার নামে সিলেটের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতাল যেন দিন দিন এক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ভুল চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের চরম
সিলেটের বিশ্বনাথে প্রবীণ বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ৮০ বছর বয়সী আরিফুন নেছার ক্রয়কৃত ১৭০ শতক বসতবাড়ি ও কৃষি জমি জোরপূর্বক
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে সিলেট নগরীর ৮নং ওয়ার্ডে ৫০০ পরিবারের মাঝে পূজার উপহার ও নগদ অর্থ বিতরণ করেছেন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীহট্ট পুরোহিতমণ্ডলী কর্তৃক প্রকাশিত শারদীয় ‘বেদবার্তা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ) বিকাল ৩টায়
মেধা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি দিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর)