admin

প্রকাশিত: 2:35 PM, October 16, 2026

সিলেটে স্বাস্থ্যসেবার নামে চরম নৈরাজ্য : লাইসেন্সহীন মহানগর হাসপাতালকে জরিমানা

সিলেটে স্বাস্থ্যসেবার নামে চরম নৈরাজ্য : লাইসেন্সহীন মহানগর হাসপাতালকে জরিমানা

‎‎আক্তার হোসেন:
‎‎নগরবাসীর জীবন ও স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। স্বাস্থ্য খাতের চরম বিশৃঙ্খলা, লাইসেন্সবিহীন ব্যবসা ও অপরিচ্ছন্ন পরিবেশের বিরুদ্ধে আবারও শক্ত অবস্থান নিয়েছে প্রশাসন। সিলেট নগরীর দরগাহ গেইট এলাকার ‘মহানগর হাসপাতাল’-এ অভিযান চালিয়ে বিভিন্ন গুরুতর অনিয়ম উন্মোচন করেছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। গতকাল ‎বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার লাবণ্য ইসলাম ঋতুর নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
‎‎অভিযান সূত্রে জানা যায়, সেবা দেওয়ার নামে দীর্ঘদিন ধরে চরম নিয়মবহির্ভূত কর্মকাণ্ড চালিয়ে আসছিল হাসপাতালটি। তদারকিকালে দেখা যায়, হাসপাতালটির স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স, ড্রাগ ফার্মেসির লাইসেন্স এমনকি পরিবেশ অধিদপ্তরের লাইসেন্সও নেই! অর্থাৎ সম্পূর্ণ অবৈধ ও আইনবহির্ভূতভাবে এটি সেবা কার্যক্রম চালিয়ে আসছিল।
‎‎শুধু কাগজপত্রের ঘাটতিই নয়, রোগীদের জীবনঝুঁকিতে ফেলার মতো ভয়াবহ চিত্র ফুটে ওঠে হাসপাতালের ভেতরে। যে অপারেশন থিয়েটারে মানুষের জীবন বাঁচানোর কথা, সেই ওটি, পোস্ট-অপারেটিভ রুম ও অটোক্লেভ রুম অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে পরিচালিত হচ্ছিল। সংক্রমণের চরম ঝুঁকি জেনেও চিকিৎসাসেবার নামে এমন চরম অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন সচেতন মহল।
‎‎এসব গুরুতর অনিয়মের দায়ে মহানগর হাসপাতাল কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নবায়ন এবং পরিবেশ ও সেবার মান সংশোধনের কড়া আলটিমেটাম বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন না হলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।
‎‎অভিযান শেষে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু স্পষ্ট ভাষায় জানান, “রোগীর জীবনের নিরাপত্তা ও নাগরিকেদের সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা প্রশাসন বিন্দুমাত্র ছাড় দেবে না। মহানগর হাসপাতালের এসব গুরুতর অনিয়ম বরদাশত করার মতো নয়। জনস্বার্থ রক্ষায় এবং ভুয়া ও নিয়মবহির্ভূত চিকিৎসাসেবা বন্ধে আমাদের এই শক্ত অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।”
‎‎স্থানীয় সচেতন নাগরিকদের দাবি, শুধু জরিমানা ও সময়সীমা বেঁধেই ক্ষান্ত না হয়ে, মানুষের জীবন নিয়ে ব্যবসা করা এমন অনুমোদনহীন চিকিৎসাকেন্দ্রগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে স্থায়ীভাবে সিলগালা করে দেওয়া হোক।

Sharing is caring!

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সরকারি পিপি-এপিপি পদে নিয়োগপ্রাপ্ত চার কৃতি আইনজীবীকে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সংবর্ধনা

সরকারি পিপি-এপিপি পদে নিয়োগপ্রাপ্ত চার কৃতি আইনজীবীকে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সংবর্ধনা

সরকারি কৌঁসুলি (পিপি) ও অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) হিসেবে নিয়োগপ্রাপ্ত বিয়ানীবাজারের চার কৃতি আইনজীবীকে সংবর্ধনা দিয়েছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট।

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (১৭

সিলেটে স্বাস্থ্যসেবার নামে চরম নৈরাজ্য : লাইসেন্সহীন মহানগর হাসপাতালকে জরিমানা

সিলেটে স্বাস্থ্যসেবার নামে চরম নৈরাজ্য : লাইসেন্সহীন মহানগর হাসপাতালকে জরিমানা

‎‎আক্তার হোসেন: ‎‎নগরবাসীর জীবন ও স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। স্বাস্থ্য খাতের চরম বিশৃঙ্খলা, লাইসেন্সবিহীন ব্যবসা

কুমিল্লা পট্টি ও সুইপার কলোনিতে কিশোর গ্যাংয়ের উপদ্রব, বাড়ছে অপরাধ

কুমিল্লা পট্টি ও সুইপার কলোনিতে কিশোর গ্যাংয়ের উপদ্রব, বাড়ছে অপরাধ

স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহাসিক দক্ষিণ সুরমার ভাবমূর্তি এখন এক চরম সংকটের মুখে। স্থানীয় সচেতন মহলের চরম ক্ষোভ আর উদ্বেগের কারণ

কাউন্টারে টিকিট নেই: ডাবিং করে কালোবাজারি করছে কুলাউড়ার নাছির সিন্ডিকেট

কাউন্টারে টিকিট নেই: ডাবিং করে কালোবাজারি করছে কুলাউড়ার নাছির সিন্ডিকেট

স্টাফ রিপোর্টার: সিলেট, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ রুটের ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের কাছে এখন সোনার হরিণ। কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা

আবাসিক হোটেলের আড়ালে মাদকের স্বর্গরাজ্য :দক্ষিণ সুরমায় ‘সায়মন হোটেল’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

আবাসিক হোটেলের আড়ালে মাদকের স্বর্গরাজ্য :দক্ষিণ সুরমায় ‘সায়মন হোটেল’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনি সংলগ্ন ‘খান বোর্ডিং’ নিয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশের পর এবার একই এলাকার আরেকটি হোটেলের

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সালেহা কবির শেপি

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সালেহা কবির শেপি

স্টাফ রিপোর্টার: সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে সহসভাপতি হিসেবে

ব্যবসার প্রসারে আরএফএল সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে: পিপি অ্যাডভোকেট মোমিন

ব্যবসার প্রসারে আরএফএল সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে: পিপি অ্যাডভোকেট মোমিন

সিলেট নগরীর বালুচর এলাকায় মেসার্স সুমন এন্টারপ্রাইজের আয়োজনে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায়