editor
প্রকাশিত: 12:15 PM, October 17, 2026
সিলেট শাহী ঈদগাহ যার প্রতিটি ধূলিকণায় মিশে আছে সিলেটের শত বছরের ইতিহাস, ঐতিহ্য আর আভিজাত্য। আজ সেই ঐতিহাসিক প্রাঙ্গণে বাণিজ্য মেলার প্রথম রাতেই ফুটল রঙিন ফটকাবাজি। আলোর ঝলকানি আর কানফাটা আওয়াজে প্রকম্পিত হলো চারপাশ। কিন্তু একবার কি আমরা থমকে দাঁড়িয়েছি ওপারে তাকানোর জন্য?
ঠিক কয়েক গজের দূরত্বে অবস্থিত সিলেটের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শত শত অসহায় রোগী। যেখানে একটি তীব্র শব্দ কিংবা হঠাৎ আতঙ্ক একজন হৃদরোগীর বেঁচে থাকার সবটুকু আশা এক নিমেষে নিভিয়ে দিতে পারে, সেখানে এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। যেখানকার প্রতিটি সেকেন্ড কাটে এক ফোঁটা শান্তির প্রত্যাশায় ও চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে, ঠিক তার পাশেই মেলা কমিটির এমন উদাসীনতা ও অসংবেদনশীলতা সত্যিই হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়।
একদিকে তালি আর উল্লাস, অন্যদিকে আইসিইউর মনিটরে ওঠানামা করা শঙ্কিত জীবনের স্পন্দন। একপাশে চোখধাঁধানো আলোকসজ্জা, অন্যপাশে প্রিয়জনের একটু সুস্থতার আশায় করিডোরে বসে স্বজনদের অশ্রুসিক্ত অপেক্ষা।
উৎসবের আলো কি এতটাই অন্ধ করে দিল আমাদের বিবেককে, যে মুমূর্ষু মানুষের তীব্র যন্ত্রণার আর্তনাদটুকু কারো কানে পৌঁছাল না? আজ কি আমাদের মানবিকতাও বিলীন হয়ে গেছে এই মেলা আর কোলাহলের আড়ালে?
মেলা হোক, কিন্তু তা যেন কোনো রোগীর জীবন সংকটের কারণ না হয়। বিনোদন হোক, তবে তা যেন কারো শেষ নিঃশ্বাসের করুণ সুর না হয়ে দাঁড়ায়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আজ আমাদের জোর প্রশ্ন উৎসবের জাঁকজমক কি তবে মানুষের জীবন ও বিন্দুমাত্র সহমর্মিতার চেয়েও বড় হয়ে গেল?
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর উত্তর হাটখোলা সনাতনী পূজা মণ্ডপ এবং মালিনীছড়া চা-বাগান
গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের গৃহীত তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপসমূহ জনগণের সামনে তুলে ধরতে সিলেট নগরীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ
সিলেট মহানগর শ্রমিক দলের অন্তর্ভুক্ত ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা
সিলেট মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মরহুম তেরাব আলী লিটন এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিশিস
স্বাস্থ্যসেবায় দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে মাতৃসেবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (ম্যাটস) কলেজের উদ্যোগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জাঁকজমকপূর্ণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩’-এর অফিশিয়াল ট্রফি উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার রাতে নগরীর বসুন্ধরা আবাসিক