editor

প্রকাশিত: 2:07 PM, December 24, 2020

কাউন্সিলর প্রার্থীর প্রতিষ্ঠানে হামলা: সিসি ক্যামেরায় আসামি শনাক্ত করে মামলা

কাউন্সিলর প্রার্থীর প্রতিষ্ঠানে হামলা: সিসি ক্যামেরায় আসামি শনাক্ত করে মামলা

অনলাইন ডেস্ক:

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন ফরম কেনার জের ধরে যুবলীগ নেতা রাসেদুল হাসানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় মামলা হয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরায় হামলাকারীদের শনাক্ত করে মামলায় আটজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করা হয়।আজ সকালে রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।আসামিরা হলেন- যুবলীগ নেতা ফিরোজ আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন হোসেন, তানভীর, ছাত্রলীগ নেতা জুনাইদ হোসেন, নাছির, খলিল, সবুজ ও ফারুক। তারা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. শাহজাহানের অনুসারী হিসেবে পরিচিত।এজাহার সূত্রে জানা যায়, আগামী ৩০ জানুয়ারি রামগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সে লক্ষ্যে বুধবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে।দুপুরে রামগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে যুবলীগ নেতা রাসেদুল হাসান উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। রাসেদ পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও মেসার্স রাসেদ ট্রেডার্সের স্বত্বাধিকারী।মনোয়নয় ফরম সংগ্রহ শেষে রাশেদ সমর্থকদের নিয়ে রতনপুর এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে যান। এর কিছুক্ষণ পরই বর্তমান কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহানের অনুসারীরা রাসেদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেন।এতে রাসেদের চার সমর্থক আহত হন। এর মধ্যে গুরুতর আহত সফিকুর রহমান ও জাকির হোসেন মোল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। পরে রাতে রাসেদ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।চিকিৎসাধীন অবস্থায় আহত যুবলীগ নেতা জাকির হোসেন মোল্লা জানান, শাহজাহানের ভাতিজা মামুনের নেতৃত্বে ৩০-৩৫ জন আমাদের ওপর হামলা চালিয়েছে। এ সময় আমাদের এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। কাউন্সিলর প্রার্থী রাসেদের প্রতিষ্ঠানে ইটপাটকেল নিক্ষেপ করেছে হামলাকারীরা।কাউন্সিলর প্রার্থী রাসেদুল হাসান বলেন, মনোয়ন ফরম কেনায় কাউন্সিলর শাহজাহানের লোকজন আমার প্রতিষ্ঠানে হামলা করেছে। এ ঘটনায় আমি মামলা করেছি। জড়িতদের সুষ্ঠু বিচার দাবি করছি।অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর মো. শাহজাহান জানান, রাসেদের অনুসারীরা আগে আমার লোকজনের ওপর হামলা চালিয়েছে। এতে আমার দুজন লোক আহত হয়েছে।রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। জড়িতদের গ্রেফতার অভিযান চলছে।

S/H-(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,