editor
প্রকাশিত: 11:20 AM, October 26, 2026
সিলেটের জালালাবাদ থানার ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টার পর উত্তাল হয়ে উঠেছিল এলাকা। মানববন্ধন, প্রতিবাদ এবং মামলার পরও বাস্তবে পাল্টায়নি কিছুই। মূল অপরাধীরা এখনো অধরা এবং নেপথ্য মদদদাতারা সক্রিয় থাকায় গ্রামজুড়ে থামেনি আতঙ্ক। এরই মধ্যে এই সিন্ডিকেটের বিষাক্ত থাবা ছড়িয়ে পড়েছে পুরো সিলেট শহরে।
ভাগারপাড় গ্রামের বর্তমান সংকট ও অপরাধের গভীরতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সিলেট কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, বিশিষ্ট রাজনীতিবিদ আমজাদ হোসেন আকাশ। তিনি বলেন, আমাদের গ্রামে শিক্ষার হার অত্যন্ত কম। আর এই শিক্ষার সুযোগ না থাকার সুযোগ নিয়েই যুবসমাজকে কিশোর গ্যাং ও অনৈতিক কর্মকাণ্ডের দিকে ঠেলে দেওয়া হয়েছে। বর্তমানে গ্রেফতারকৃত আনোয়ারের বাবার ৪-৫ জন বোন ছিল, যারা দীর্ঘ বছর ধরে নারীদের ঢাল হিসেবে ব্যবহার করেছে। এলাকার অসংখ’ নির্দোষ মানুষকে মিথ্যা নারী নির্যাতন ও শ্লীলতাহানির মামলায় ফাঁসিয়ে হয়রানি করা ছিল তাদের বংশগত পেশা। এরা বংশগতভাবেই অপরাধপ্রবণ।
বাপ্পি হত্যাচেষ্টার কিছুদিন আগেই ঘটে যাওয়া আরেকটি চাঞ্চল্যকর ঘটনার বর্ণনা দিয়েছেন পার্শ্ববর্তী কান্দিগাঁও গ্রামের বাসিন্দা নাজমুল হোসেন। তিনি জানান, জাকির ও কামরান বাপ্পির ঘটনার কিছুদিন আগেই আমার বাড়িতে ডাকাতি করে দুটি মোবাইলসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। আমি তাদের সরাসরি চিনে ফেলি। পরবর্তীতে ভাগারপাড়ের কিছু বিচারক ও প্রভাবশালী মুরুব্বিদের কাছে বিচার চাইলে তারা কোনো সমাধান তো দেনইনি, উল্টো আমাকেই নানাভাবে হয়রানি করেছেন। পরে লোকলজ্জার ভয়ে একজন আমার মোবাইলগুলো ফিরিয়ে দিলেও বাকি মালামাল এখনো দেয়নি। স্পষ্ট বোঝা যাচ্ছে, সমাজের কিছু নামধারী মুরুব্বির ইশারা ও প্রশ্রয়েই এরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।
ভাগারপাড়ের এই চোর ও গ্যাং সিন্ডিকেটের ভয়ঙ্কর রূপ উন্মোচিত হয় সিলেটের কাষ্টঘরের সাম্প্রতিক হত্যাকাণ্ডে। গত ১১ অক্টোবর কাষ্টঘর এলাকায় স্ত্রীর ছবি তুলতে বাধা দেওয়ায় হৃদয় হরিজন নামের এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাং।
তথ্যপ্রযুক্তির সহায়তায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) নরসিংদী থেকে আসামিদের গ্রেফতারের পর মিডিয়া ব্রিফিংয়ে নিশ্চিত করে যে, এই চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি পারভেজ (২২)। পুলিশের রেকর্ড অনুযায়ী, পারভেজের বাড়ি সোনাতলায় হলেও সে ভাগারপাড়ের চিহ্নিত চোর চক্রের মূল হোতা জাকিরের খালাতো ভাই। পুলিশ জানায়, পারভেজের বিরুদ্ধে ইতিমধ্যে ৫টি চুরির মামলা রয়েছে এবং তার বাবাও একজন চিহ্নিত চোর। মূলত ভাগারপাড়ের জাকির ও পারভেজের সিন্ডিকেট মিলেই পুরো এলাকায় চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে আসছে।
মামলা ও পুলিশি অভিযানের পরও ভাগারপাড়ের লিপি-শিল্পী সিন্ডিকেট, মাদক কারবারি জুয়েল এবং তাদের আশ্রয়দাতা মুরুব্বিরা এখনো আগের মতোই সক্রিয়। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেনÑপ্রশাসনের নাকের ডগায় কীভাবে এরা একের পর এক ডাকাতি ও হত্যাকাণ্ড ঘটিয়েও পার পেয়ে যাচ্ছে?
গ্রামবাসীর একদফা দাবি শুধু মাঠপর্যায়ের খুচরা অপরাধী নয়, এসব অপরাধের আড়ালের নামধারী আশ্রয়দাতা মুরুব্বি, মিথ্যা মামলার কারবারি নারী এবং পুরো কিশোর গ্যাং নেটওয়ার্ককে অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় ভাগারপাড়কে অপরাধমুক্ত করা কখনোই সম্ভব হবে না।
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,
রাজনীতিতে সুবিধাবাদ আর রাতারাতি দলবদলের এক চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছেন সিলেটের এক বাবা ও ছেলে। পটপরিবর্তনের পর অতীতে বাংলাদেশ আওয়ামী
সিলেটের জালালাবাদ থানার ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টার পর উত্তাল হয়ে উঠেছিল এলাকা। মানববন্ধন, প্রতিবাদ
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি