editor
প্রকাশিত: 11:46 AM, October 26, 2026
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে, নিজ দল জামায়াতে ইসলামীর ভেতরে তিনি আবারও সাংগঠনিক শাস্তির মুখোমুখি হয়েছেন এবং তার রুকনিয়াত (দলের পূর্ণাঙ্গ সদস্যপদ) সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে সিলেট জেলা জামায়াতের শীর্ষ নেতারা এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
দক্ষিণ সুরমার বাসিন্দা লোকমান আহমদ একসময়ে ছাত্রশিবিরের প্রভাবশালী নেতা ছিলেন। জয়নাল-লোকমান জুটি একসময় সিলেটে ছাত্রশিবিরের ‘ট্রেডমার্ক’ হিসেবে পরিচিত ছিলেন। শিবিরের রাজনীতি পেরিয়ে তিনি জামায়াতে যোগ দেন এবং পরবর্তীতে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিলেট-৩ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ছিলেন। তবে জোটগত রাজনৈতিক সমীকরণের স্বার্থে তিনি শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ান। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তিনি বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াত ঘরোয়া ও শুভাকাক্সক্ষী সূত্রে জানা গেছে, সাম্প্রতিক কয়েকটি ঘটনার জেরে লোকমান আহমদের বিরুদ্ধে দলীয় শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগেও একাধিকবার তার রুকনিয়াত স্থগিত করা হলেও পরবর্তীতে তিনি তা ফিরে পেয়েছিলেন।
এবারের গুঞ্জনের পেছনে মূলত দুটি প্রধান কারণের কথা বলা হচ্ছে-সাম্প্রতিক সময়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম, দুর্নীতি ও রোগী সেবা ব্যাহত হওয়ার প্রতিবাদে লোকমান আহমদ একটি সামাজিক কর্মসূচি পালন করেন, যা সংশ্লিষ্ট মহলে বেশ সাড়া ফেলেছিল। আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার বিষয়ে তিনি সরব রয়েছেন এবং দলীয় ফোরামেও বিষয়টি জানিয়েছেন।
এদিকে, সিলেট মহানগর জামায়াত ইতোমধ্যে আসন্ন সিসিক নির্বাচনে মেয়র পদে নগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুলকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছে এবং নেতাকর্মীরা তার পক্ষে মাঠে সক্রিয় রয়েছেন। এই পরিস্থিতিতে অন্য কারও প্রার্থিতার গুঞ্জন বা তৎপরতা দলের জন্য বিব্রতকর বলে মনে করা হচ্ছে।
এর আগে গণ-অভ্যুত্থানের পর সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালকেন্দ্রিক একটি পরিবহনের কাউন্টার দখল, ব্যবসা পরিচালনা এবং জেলা পরিবহন মালিক সমিতির কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরেও তার নাম আলোচনায় এসেছিল এবং সে সময় তাকে সতর্ক করা হয়েছিল বলে জানা যায়।
জামায়াতের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে লিখিত বা মৌখিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। সিলেট জামায়াতের নীতি অনুযায়ী, দলের অভ্যন্তরীণ শাস্তিমূলক বা সাংগঠনিক বিষয়গুলো একান্তই দলের নিজস্ব এবং তা সাধারণত বাইরে প্রকাশ পায় না।
এ বিষয়ে সিলেট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, লোকমান আহমদের বিরুদ্ধে রুকনিয়াত স্থগিতের যে খবর রটেছে, তার কোনো সত্যতা নেই। সংগঠনের অভ্যন্তরীণ খবর কখনো এভাবে প্রকাশ্যে আসে না; যদি কেউ গুরুতর অপরাধে বরখাস্ত বা বহিষ্কার হন, কেবল তখনই তা প্রকাশ পায়।
তিনি আরও স্পষ্ট করেন যে, ওসমানী হাসপাতাল নিয়ে লোকমান আহমদ যে কর্মসূচি পালন করেছেন তা সম্পূর্ণ তার ব্যক্তিগত ও সামাজিক দায়বদ্ধতা থেকেই করেছেন। এছাড়া দলীয় ফোরামে যে কেউ প্রার্থিতা চাইতে পারেন এবং দলে একাধিক প্রার্থী থাকাও স্বাভাবিক। এসব অভিযোগ বা শাস্তির গুঞ্জন তিনি দৃঢ়ভাবে নাকচ করে দিয়েছেন।
এ বিষয়ে লোকমান আহমদের মন্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,
রাজনীতিতে সুবিধাবাদ আর রাতারাতি দলবদলের এক চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছেন সিলেটের এক বাবা ও ছেলে। পটপরিবর্তনের পর অতীতে বাংলাদেশ আওয়ামী
সিলেটের জালালাবাদ থানার ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টার পর উত্তাল হয়ে উঠেছিল এলাকা। মানববন্ধন, প্রতিবাদ
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি