editor

প্রকাশিত: 2:35 PM, December 24, 2020

দ্বিতীয় টেস্টে বোলিং কোচ ওয়াকারকে পাচ্ছে না পাকিস্তান

দ্বিতীয় টেস্টে বোলিং কোচ ওয়াকারকে পাচ্ছে না পাকিস্তান

1

  অনলাইন ডেস্ক:

করোনা মহামারী ও কোয়ারেন্টিন জটিলতায় দীর্ঘ ছয় মাস ধরে পরিবার-পরিজনের কাছে যেতে পারছেন না পাকিস্তানের বোলিং কোচ ও দেশটির সাবেক অধিনায়ক ওয়াকার ইউনিস। দায়িত্বের কারণে জাতীয় দলের সঙ্গে থাকতে হচ্ছে তাকে। বর্তমানে দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে রয়েছেন এ সাবেক পেসার।

5

দীর্ঘ সময় ধরে স্ত্রী-সন্তানদের কাছে না পেয়ে মানসিকভাবে অনেকটাই বিধ্বস্ত ওয়াকার। নিউজিল্যান্ডে শরীর থাকলেও মন পড়ে আছে তার পাকিস্তানে নিজের ঘরে।নিজের এই মানসিক অবস্থার কথা পাকিস্তান টিম ম্যানেজমেন্টের কাছে ইতিমধ্যে জানিয়েছেন ওয়াকার। ছুটির আবেদন করেছিলেন তিনি।জানা গেছে, ওয়াকারের আবেদন মঞ্জুর হয়েছে। বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, মাউন্ট মঙ্গানুইয়ে শনিবার থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট শেষেই লাহোরে নিজের পরিবারের কাছে ফিরবেন এই বোলিং কোচ। ছুটি কাটিয়ে আগামী বছরের জানুয়ারির শেষ দিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হতে যাওয়া সিরিজে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

8

২৬ জানুয়ারি থেকে করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলবে পাকিস্তান। তার আগেই দলের অনুশীলনে পাওয়া যাবে ওয়াকারকে।ওয়াকারের ছুটির বিষয়ে পাকিস্তান টিম ম্যানেজমেন্টের কর্মকর্তা মনসুর রানা বলেন, ‘জুন থেকে ওয়াকারের সঙ্গে তার পরিবারের দেখা না হওয়ার বিষয়টি আমরা বিবেচনায় নিয়েছি। আমরা তাকে ছুটি দিয়েছি যেন পরিবারের সঙ্গে সময় কাটাতে পারে।’

5

ক্রাইস্টচার্চে ৩ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে আরও একটি টেস্ট খেলবে পাকিস্তান। সেই টেস্টে দলের সঙ্গে থাকছেন না ৪৯ বছর বয়সী পাকিস্তানের বোলিং কোচ।

S/H-(Rabbi-4)

8

Sharing is caring!

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

5 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

2 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

2 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

1 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

4 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

6 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

3 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

8 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’

1
5