editor
প্রকাশিত: 2:41 PM, December 24, 2020
অনলাইন ডেস্ক:
ঘরের মাঠ আলফ্রেডো ডি স্টেফানোতে গ্রানাডাকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দুর্বল দলের বিপক্ষে জয় পেতে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে জিনেদিনে জিদানের শিষ্যদের। তবে এই জয়ে মহাখুশি কোচ জিদান। ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে স্বীকার করে রিয়াল কোচ বলেন, ‘বেশ কষ্টার্জিত জয় পেয়েছি। তারা ভালোই লড়েছে। আমরা প্রথমার্ধে ধুঁকেছি। কিন্তু বিরতির পর বেশ ভালো ছিলাম।’বুধবার রাতে ম্যাচের ২৭ সেকেন্ডেই রিয়ালের জাল কাঁপাতে পারত গ্রানাডা। রাফায়েল ভারানের ভুলে বল পেয়ে গিয়েছিলেন গ্রানাডার রবের্তো সলদাদো। তিনি ডি-বক্সের ফাঁকায় দাঁড়িয়ে থাকা আন্তোনিও পুয়ের্তাসকে বাড়িয়ে দিলেও সুযোগ হাতছাড়া করেন এ স্প্যানিশ মিডফিল্ডার।অষ্টম মিনিটেও রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ারের ভুলে ডি-বক্সের মুখে বল পান গ্রানাডা মিডফিল্ডার কেনেদি। কিন্তু লক্ষ্য বরাবর শটই নিতে পারেননি কেনেদি।আর প্রথমার্ধে রিয়ালের পক্ষে ধারালো কোনো আক্রমণ দেখা যায়নি। ফলে গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ।দ্বিতীয়ার্ধে নেমে নিজেদের ফিরে পায় রিয়াল। বেশ কয়েকটি সুযোগ তৈরি করেন মিডফিল্ডাররা। ৫৭ মিনিটে সফল হন স্প্যানিশ জায়ান্টরা। আসেনসিওর কাছ থেকে বল পেয়ে বক্সের মধ্যে লাফিয়ে হেড করে দলকে এগিয়ে নেন কাসেমিরো।এর পর ফের খেই হারিয়ে ফেলে রিয়াল। ম্যাচের ৯০তম মিনিট পর্যন্ত চোখে পড়ার মতো আর কোনো আক্রমণ চালাতে দেখা যায়নি রিয়ালের পক্ষ থেকে।তবে যোগ করা সময়ে জ্বলে ওঠেন রিয়ালের সেরা তারকা করিম বেনজেমা।যোগ করা সময়ে তৃতীয় মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। ইসকোর পাস থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে ২-০ গোলের জয় নিশ্চিত করেন বেনজেমা।এ নিয়ে ১৫ ম্যাচে ১০ জয় ও দুই ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে রিয়াল। দুই ম্যাচ কম থেলে সমান পয়েন্ট অ্যাটলেটিকো মাদ্রিদেরও। তবে গোল ব্যবধানে বেশ এগিয়ে থাকায় শীর্ষে আছেন তারা।
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,