admin

প্রকাশিত: 1:10 PM, October 31, 2026

সিসিক নির্বাচনে মেয়র পদে তারুণ্যের নেতৃত্বে নতুন আশার প্রতীক ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান

সিসিক নির্বাচনে মেয়র পদে তারুণ্যের নেতৃত্বে নতুন আশার প্রতীক ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান

স্টাফ রিপোর্টার:
সিলেট সিটি কর্পোরেশনের আগামী নেতৃত্ব ও মেয়র পদ ঘিরে জাতীয় রাজনীতি ও স্থানীয় অঙ্গনে এখন নানা সমীকরণ ও আলোচনা মুখর। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান যখন দলে তরুণ, শিক্ষিত ও দূরদর্শী নেতৃত্বকে সামনে আনার ব্যাপারে গুরুত্ব দিচ্ছেন, তখন সিলেটের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের আলোচনায় শীর্ষে উঠে এসেছেন একজন তরুণ রাজনৈতিক বিশ্লেষক—ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান।
সিলেট মহানগর বিএনপির বর্তমান সহ-সভাপতি এবং দলের তৃণমূল থেকে শুরু করে উচ্চপর্যায় পর্যন্ত সমাদৃত এই তরুণ নেতা তার পারিবারিক ঐতিহ্য, প্রখর রাজনৈতিক প্রজ্ঞা, সামাজিক দায়বদ্ধতা এবং তরুণ সমাজকে উদ্বুদ্ধ করার ক্ষমতার কারণে সিলেটের রাজনৈতিক দৃশ্যপটে এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছেন।
ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনানের রগে রগে বইছে রাজনীতি ও গণমানুষের সেবার রক্ত। তার পিতা মরহুম এম এ হক ছিলেন সিলেটের রাজনীতিতে এক অবিসংবাদিত নাম। জীবনাবসান পর্যন্ত আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা ও মহানগর বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকের মতো একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সাথে পালন করে গেছেন। সিলেট বিএনপি অন্যতম নেতা মরহুম এম এ হক দলের মনোনয়নে মেয়র পদে নির্বাচনও করেছিলেন।
পিতার জীবদ্দশাতেই জনসেবার যে বীজ আদনানের মনে রোপিত হয়েছিল, তা পরবর্তীতে আত্মপ্রকাশ করে ‘হক ফাউন্ডেশন’-এর মাধ্যমে। সাধারণ ও মেহনতি মানুষের পাশে দাঁড়াতে গঠিত এই ফাউন্ডেশন সিলেটে বিভিন্ন সংকটময় মুহূর্তে সাধারণ মানুষের আস্থার আশ্রয়ে পরিণত হয়েছে।
রাজনীতি কেবল ক্ষমতার পথ নয়, রাজনীতি মানুষের ভালোবাসার জায়গা—এই সত্যটি ব্যারিস্টার আদনান বারবার প্রমাণ করেছেন। সিলেটের প্রতিটি তৃণমূল কর্মীর সুখে-দুঃখে তাকে পাশে পাওয়া যায়।
২০১৮ সালের নির্বাচনের দিন বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম ভোট বাক্স রক্ষা করতে গিয়ে বুলেটের আঘাতে শহীদ হন। পরবর্তীতে সেই শহীদ সায়েমের পরিবারের ওপর চেপে বসা ব্যাংক ঋণের ভার তিনি দলের সর্বস্থরের নেতাকর্মীদের নিয়ে তা পরিশোধের ব্যবস্থা করে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন ব্যারিস্টার আদনান।
রাজনীতিতে নিজের অবদানের স্বীকৃতি না পেয়ে নিভৃতে দিন কাটানো বুদ্ধি প্রতিবন্ধী তৃণমূল কর্মী মশাহিদ আলীর জন্য নিজস্ব অর্থায়নে জমি ক্রয় কওে দিয়েছেন এই তরুণ নেতা। এসব কর্মকাণ্ড তরুণ সমাজ ও তৃণমূলের রাজনীতিতে ব্যারিস্টার আদনানকে এনে দিয়েছে বিপুল জনপ্রিয়তা ও পরম গ্রহণযোগ্যতা।
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতি, কিংস কলেজ লন্ডন, কেন্ট বিশ্ববিদ্যালয় এবং ইনার টেম্পল থেকে প্রাপ্ত উচ্চতর আইনি ডিগ্রি ব্যারিস্টার আজিম আদনানকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন দক্ষ রাজনৈতিক বিশ্লেষক হিসেবে গড়ে তুলেছে। যুক্তরাজ্যে অবস্থানকালেই তিনি ‘সাউথ এশিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর সভাপতি এবং কেন্ট বিশ্ববিদ্যালয়ের সিনেট বোর্ডে প্রথম অ-শ্বেতাঙ্গ ছাত্র প্রতিনিধি হিসেবে নিজের নেতৃত্বগুণের প্রমাণ দেন।
সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বর্তমান বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিকের নির্বাচনী প্রচার দল ও সাইবার স্পেস নিখুঁত ও দক্ষতার সাথে পরিচালনা করে দলমত নির্বিশেষে সকলের প্রশংসা কুড়িয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল মাধ্যমে রাজনৈতিক ইস্যুতে কোনো বিতর্ক তৈরি হলে কিংবা জটিল কোনো পরিস্থিতির সৃষ্টি হলে ব্যারিস্টার আদনানের প্রজ্ঞাপূর্ণ ও তথ্যের ভিত্তিতে তৈরি ভিডিও বার্তাগুলো মুহূর্তেই সাধারণ মানুষের সমস্ত বিভ্রান্তি ও শঙ্কা দূর করে দেয়। যুক্তিপূর্ণ, মার্জিত ও সাবলীল উপস্থাপনার কারণে তার বক্তব্য শোনার পর উক্ত বিষয়ে কোনো অস্পষ্টতা বা প্রশ্ন অবশিষ্ট থাকে না।
তার ঘোষিত রাজনৈতিক দর্শন—‘দলের জন্য কর্মী, আর কর্মীর জন্যও দল’—আজ সিলেটের রাজনীতিতে তরুণ ও প্রবীণ কর্মীদের ঐক্যের মূলে পরিণত হয়েছে।
নগরবাসীর সুপেয় পানির সংকট, জলাবদ্ধতা নিরসন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং সিলেটের ঐতিহ্য ও নতুন প্রযুক্তির সমন্বয়ে এক ‘স্মার্ট ও নিরাপদ সিলেট’ গঠনের যে স্পষ্ট রূপরেখা ব্যারিস্টার আদনানের ভাবনায় রয়েছে, তা সিলেটের সুশীল সমাজ ও তরুণদের গভীরভাবে আশাবাদী করেছে।
দলের চেয়ারম্যান তারেক রহমানের ‘তরুণ নেতৃত্বের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার’ যে প্রত্যয়, তার সাথে পূর্ণ সামঞ্জস্য রেখে সিলেটের অভিভাবকতুল্য মরহুম এম এ হকের যোগ্য উত্তরসূরি হিসেবে ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনানকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী হিসেবে দেখতে চায় তৃণমূলের অগণিত নেতাকর্মী ও সাধারণ নগরবাসী। একজন প্রাজ্ঞ ব্যারিস্টার, রাজপথের পরীক্ষিত সৈনিক ও মানবিক জননেতা হিসেবে তিনি আগামী দিনে সিলেটের নগর রাজনীতিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবেন—এমনটাই প্রত্যাশা সকলের।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ

এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় স্কলার্সহোম মেজরটিলা কলেজ ৯৫ দশমিক ৩৩ শতাংশ পাসের হার অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটি

পানিসম্পদ মন্ত্রী এ্যানির সুস্থতা কামনায় বিএনপি নেতা কামরুল হাসান চৌধুরী শাহিনের উদ্যোগে দোয়া মাহফিল

পানিসম্পদ মন্ত্রী এ্যানির সুস্থতা কামনায় বিএনপি নেতা কামরুল হাসান চৌধুরী শাহিনের উদ্যোগে দোয়া মাহফিল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের

মোগলগাঁও ইউনিয়নে নির্বাচনী হাওয়া: চেয়ারম্যান পদে দোয়া চাইলেন যুবদল নেতা আইনুল হক

মোগলগাঁও ইউনিয়নে নির্বাচনী হাওয়া: চেয়ারম্যান পদে দোয়া চাইলেন যুবদল নেতা আইনুল হক

স্টাফ রিপোর্টার: আসন্ন ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের সদর উপজেলার অন্তর্ভুক্ত এই ইউনিয়নটির সাধারণ ভোটারদের মধ্যে বইছে

আকতার রশিদ চৌধুরীকে ঘিরে তৃণমূল ও ওয়ার্ডবাসীর নতুন স্বপ্ন

আকতার রশিদ চৌধুরীকে ঘিরে তৃণমূল ও ওয়ার্ডবাসীর নতুন স্বপ্ন

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড—কদমতলী, দক্ষিণ সুরমার প্রবেশদ্বার ও বাণিজ্যিক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এক গুরুত্বপূর্ণ জনপদ। দীর্ঘদিন

খন্দকার মুক্তাদিরের দূরদর্শী নেতৃত্ব ত্বরান্বিত হবে উন্নয়ন, রূপ নেবে আধুনিক ও নান্দনিক সিলেট

খন্দকার মুক্তাদিরের দূরদর্শী নেতৃত্ব ত্বরান্বিত হবে উন্নয়ন, রূপ নেবে আধুনিক ও নান্দনিক সিলেট

স্টাফ রিপোর্টার: উত্তর-পূর্বাঞ্চলের হৃদপিণ্ড হিসেবে খ্যাত আধ্যাত্মিক ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট আজ এক নবজাগরণের দ্বারপ্রান্তে। হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য

সিসিক নির্বাচনে মেয়র পদে তারুণ্যের নেতৃত্বে নতুন আশার প্রতীক ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান

সিসিক নির্বাচনে মেয়র পদে তারুণ্যের নেতৃত্বে নতুন আশার প্রতীক ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের আগামী নেতৃত্ব ও মেয়র পদ ঘিরে জাতীয় রাজনীতি ও স্থানীয় অঙ্গনে এখন নানা সমীকরণ ও

গোলাপগঞ্জের ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন : আলোচনার শীর্ষে তরুণ উদ্যোক্তা মোহাম্মদ আব্দুল্লাহ

গোলাপগঞ্জের ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন : আলোচনার শীর্ষে তরুণ উদ্যোক্তা মোহাম্মদ আব্দুল্লাহ

রুবেল আহমেদ: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে সিলেটের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়ন। ২০২৪ সালের জুলাই-আগস্টের

অনুসন্ধানী প্রতিবেদন-২ :  স্মৃতি ও ঋতি’র পাপের সাম্রাজ্য

অনুসন্ধানী প্রতিবেদন-২ :  স্মৃতি ও ঋতি’র পাপের সাম্রাজ্য

* যেভাবে গড়ে উঠল অন্ধকার সাম্রাজ্য, অন্তরালের মদদদাতা ও রমরমা নারী-মাদক বাণিজ্যের আদ্যোপান্ত, প্রভাবশালীদের ছায়াতলে চা বাগান থেকে ফাইভ স্টার