admin

প্রকাশিত: 1:19 PM, October 31, 2026

আকতার রশিদ চৌধুরীকে ঘিরে তৃণমূল ও ওয়ার্ডবাসীর নতুন স্বপ্ন

দীর্ঘ ত্যাগের মূল্যায়ন ও সমৃদ্ধ ২৬ নং ওয়ার্ড গড়ার অঙ্গীকার

আকতার রশিদ চৌধুরীকে ঘিরে তৃণমূল ও ওয়ার্ডবাসীর নতুন স্বপ্ন

স্টাফ রিপোর্টার:
সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড—কদমতলী, দক্ষিণ সুরমার প্রবেশদ্বার ও বাণিজ্যিক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এক গুরুত্বপূর্ণ জনপদ। দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডের উন্নয়ন ও নাগরিক সুবিধার সুষম বিন্যাস নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলে আসছে। তবে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে ২৬ নম্বর ওয়ার্ডের আকাশে বইছে নতুন দোলাবালা। অবহেলিত এই জনপদকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, বাসযোগ্য ও নিরাপত্তাবেষ্টিত এলাকা হিসেবে গড়ে তুলতে এবার তৃণমূলের প্রিয়মুখ, পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট সমাজসেবক আকতার রশিদ চৌধুরীকে নিয়ে নতুন করে স্বপ্ন বুনছেন সাধারণ নাগরিক ও তৃণমূল বিএনপি।
দীর্ঘ আড়াই দশকেরও বেশি সময় ধরে দক্ষিণ সুরমার রাজনীতি ও জনসেবায় এক বিশ্বস্ত নাম আকতার রশিদ চৌধুরী। শুধু দূর থেকে উপদেশ দেওয়া নয়, বরং রাজনীতির চরম দূরদিন থেকে শুরু করে এলাকার যেকোনো সাধারণ মানুষের সুখে-দুঃখে যিনি সর্বদা ছায়ার মতো পাশে ছিলেন, তিনিই আকতার রশিদ চৌধুরী।
রাজনৈতিক জীবনের দীর্ঘ পথপরিক্রমায় তিনি যে সততা, আনুগত্য ও সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা সিলেট মহানগরের রাজনৈতিক অঙ্গনে এক বিরল দৃষ্টান্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যখন বিরোধী দলে থেকে কঠিন ও প্রতিকূল সময় পার করছিল, সেই সময় দীর্ঘ ১৭ বছর তিনি বীরত্বের সাথে ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানেও অত্যন্ত দক্ষতার সাথে তিনি এই ওয়ার্ড বিএনপির সভাপতির স্থলাভিষিক্ত রয়েছেন। বিরোধী দলের ১৭ বছরসহ সব মিলিয়ে গত ২৫ বছর ধরে তিনি ২৬ নম্বর ওয়ার্ডে কখনও সাধারণ সম্পাদক, আবার কখনও সভাপতির দায়িত্ব পালন করে দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত ও সুদৃঢ় করেছেন। রাজপথের আন্দোলনে যেমন তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, তেমনি দলের সাধারণ কর্মীদের যেকোনো আইনি ও সামাজিক সমস্যায় তাদের অভিভাবক হয়ে পাশে দাঁড়িয়েছেন।
ওয়ার্ড রাজনীতির এই অভূতপূর্ব সাফল্যের ধারাবাহিকতায় সিলেট মহানগর বিএনপিতেও তিনি রেখে চলেছেন গুরুত্বপূর্ণ অবদান। তৎকালীন সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিতে অন্যতম প্রভাবশালী সদস্য হিসেবে তিনি ভূমিকা রাখেন। পরবর্তীতে মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে একাধিকবার নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক দক্ষতা ও দূরদর্শিতার স্বীকৃতি হিসেবে তিনি বর্তমানে মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের মতো দায়িত্বশীল পদে আসীন রয়েছেন। দলীয় আদর্শের প্রতি অটুট শ্রদ্ধা এবং তৃণমূল নেতাকর্মীদের সাথে গভীর আত্মার মেলবন্ধনই তাকে সাধারণ মানুষের কাছে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
আকতার রশিদ চৌধুরী কেবল রাজনীতির গণ্ডিতেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। সমাজসেবা, ধর্মীয় ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে তার অবদান সর্বজনবিদিত। দক্ষিণ সুরমা ও কদমতলী এলাকার ঐতিহাসিক ও সামাজিক ঐতিহ্যবাহী সংগঠন ‘স্বর্ণশিখা সমাজ কল্যাণ সংঘ’-এর উপদেষ্টা হিসেবে তিনি তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে এবং সামাজিক কর্মকাণ্ডকে বেগবান করতে সার্বক্ষণিক দিকনির্দেশনা দিয়ে আসছেন। ধর্মীয় শিক্ষা প্রসারে ও এলাকার ধর্মপ্রাণ মানুষের কল্যাণে তিনি ২৬ নম্বর ওয়ার্ড মহিলা মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য এবং ঐতিহ্যবাহী জমির শাহ জামে মসজিদ পরিচালনা কমিটির সক্রিয় সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
এছাড়া বাণিজ্যিক নগরী সিলেটের প্রাণকেন্দ্র চাঁদনীঘাটের ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় তার ভূমিকা সর্বমহলে প্রশংসিত। কদমতলী ও চাঁদনীঘাটের ঐতিহ্যবাহী ‘নতুন-পুরাতন মোটরপার্টস ব্যবসায়ী সমিতি’র সাবেক আহ্বায়ক এবং পরবর্তীতে প্রধান নির্বাচন কমিশনারের অত্যন্ত গুরুদায়ী দায়িত্ব তিনি সততা ও নিষ্ঠার সাথে সম্পন্ন করেছেন। ব্যবসায়ীদের যেকোনো সংকটে তিনি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে তাদের প্রিয়পাত্রে পরিণত হয়েছেন।
সাধারণ মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়া আকতার রশিদ চৌধুরীর সহজাত বৈশিষ্ট্য। রাজনীতি ও ব্যবসার শত ব্যস্ততার মাঝেও ওয়ার্ডের দরিদ্র ও অসহায় মানুষের পাশে তাকে দেখা যায় নিয়মিত। বিশেষ করে পবিত্র রমজান মাস এলে সাধারণ মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া কিংবা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে যাওয়া তার নিয়মিত মানবিক কর্মসূচির অংশ। করোনা মহামারীর ভয়াবহ দিনগুলোতে যখন মানুষ ঘরবন্দী ছিল, অথবা সিলেটের স্মরণকালের ভয়াবহ বন্যার সময় যখন নিম্নঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে চরম কষ্টে দিনাতিপাত করছিল, তখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে ত্রাণ ও খাদ্যসামগ্রী নিয়ে বাড়ি বাড়ি হাজির হয়েছেন তিনি। রাজনীতির উর্ধ্বে উঠে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের পাশে থেকে তিনি যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা এলাকার মানুষ কোনোদিন ভুলবে না।
আজ ২৬ নম্বর ওয়ার্ডবাসী এক বাক্যে স্বীকার করেন যে, দীর্ঘ আড়াই যুগ ধরে আকতার রশিদ চৌধুরী যেভাবে নিঃস্বার্থভাবে ওয়ার্ডবাসীকে ভালোবেসেছেন, সেবা করে গেছেন, এবার তার সেই ত্যাগ ও পরিশ্রমের প্রতিদান দেওয়ার উপযুক্ত সময় এসেছে। তৃণমূল বিএনপি ও সাধারণ ওয়ার্ডবাসীর দীর্ঘদিনের দাবি—আসন্ন সিটি নির্বাচনে আকতার রশিদ চৌধুরীকে কাউন্সিলর হিসেবে দেখতে চান তারা। এলাকার যুবক, প্রবীণ ও সর্বস্তরের সাধারণ মানুষের মতে, ক্ষমতার বাইরে থেকেও যিনি বছরের পর বছর জনগণের সেবা করে গেছেন, তাকে যদি প্রশাসনিক ক্ষমতা তথা কাউন্সিলরের চেয়ারে বসানো যায়, তবে ২৬ নম্বর ওয়ার্ড একটি মডেল ওয়ার্ডে রূপান্তরিত হবে।
একটি আধুনিক নগর গড়ে তুলতে যে দূরদর্শী চিন্তাভাবনা ও সৎ নেতৃত্বের প্রয়োজন, তার সবটুকু গুণাবলী আকতার রশিদ চৌধুরীর মাঝে বিদ্যমান। দীর্ঘ সময় রাজনীতি ও সামাজিক সংস্থায় নেতৃত্ব দেওয়ার কারণে এলাকার ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও তরুণ সমাজকে মাদকমুক্ত রাখার ব্যাপারে তার রয়েছে সুস্পষ্ট পরিকল্পনা।
এলাকার প্রবীণ বাসিন্দারা জানান, রাজনৈতিক জীবনে অনেক নেতা দেখেছি, কিন্তু আকতার রশিদ চৌধুরীর মতো এত সহজ-সরল ও তৃণমূলবান্ধব মানুষ খুব কমই দেখা যায়। ওয়ার্ডবাসীর যেকোনো প্রয়োজনে দিন কিংবা রাত—ফোন করলেই তাকে কাছে পাওয়া যায়। সাধারণ মানুষের এই আস্থাই আজ তার সবচেয়ে বড় শক্তি।
বিএনপির তৃণমূল নেতাকর্মীরাও বিশ্বাস করেন, দীর্ঘদিন ধরে ওয়ার্ডবাসীকে দেওয়া ত্যাগের বিনিময়ে এবার এলাকার সর্বস্তরের মানুষ আকতার রশিদ চৌধুরীকেই তাদের যোগ্য অভিভাবক হিসেবে বেছে নেবেন। আর কাউন্সিলর নির্বাচিত হলে তিনি শুধু দলের নেতা হিসেবেই নয়, বরং পুরো ২৬ নম্বর ওয়ার্ডের প্রতিটি নাগরিকের অধিকার সুনিশ্চিত করতে এবং অবহেলিত জনপদের সকল স্বপ্নপূরণে একনিষ্ঠভাবে কাজ করবেন। রাজনৈতিক ত্যাগের যথাযথ মূল্যায়ন এবং এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নের স্বার্থে এবার আকতার রশিদ চৌধুরীকেই জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায় ২৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ

এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় স্কলার্সহোম মেজরটিলা কলেজ ৯৫ দশমিক ৩৩ শতাংশ পাসের হার অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটি

পানিসম্পদ মন্ত্রী এ্যানির সুস্থতা কামনায় বিএনপি নেতা কামরুল হাসান চৌধুরী শাহিনের উদ্যোগে দোয়া মাহফিল

পানিসম্পদ মন্ত্রী এ্যানির সুস্থতা কামনায় বিএনপি নেতা কামরুল হাসান চৌধুরী শাহিনের উদ্যোগে দোয়া মাহফিল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের

মোগলগাঁও ইউনিয়নে নির্বাচনী হাওয়া: চেয়ারম্যান পদে দোয়া চাইলেন যুবদল নেতা আইনুল হক

মোগলগাঁও ইউনিয়নে নির্বাচনী হাওয়া: চেয়ারম্যান পদে দোয়া চাইলেন যুবদল নেতা আইনুল হক

স্টাফ রিপোর্টার: আসন্ন ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের সদর উপজেলার অন্তর্ভুক্ত এই ইউনিয়নটির সাধারণ ভোটারদের মধ্যে বইছে

আকতার রশিদ চৌধুরীকে ঘিরে তৃণমূল ও ওয়ার্ডবাসীর নতুন স্বপ্ন

আকতার রশিদ চৌধুরীকে ঘিরে তৃণমূল ও ওয়ার্ডবাসীর নতুন স্বপ্ন

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড—কদমতলী, দক্ষিণ সুরমার প্রবেশদ্বার ও বাণিজ্যিক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এক গুরুত্বপূর্ণ জনপদ। দীর্ঘদিন

খন্দকার মুক্তাদিরের দূরদর্শী নেতৃত্ব ত্বরান্বিত হবে উন্নয়ন, রূপ নেবে আধুনিক ও নান্দনিক সিলেট

খন্দকার মুক্তাদিরের দূরদর্শী নেতৃত্ব ত্বরান্বিত হবে উন্নয়ন, রূপ নেবে আধুনিক ও নান্দনিক সিলেট

স্টাফ রিপোর্টার: উত্তর-পূর্বাঞ্চলের হৃদপিণ্ড হিসেবে খ্যাত আধ্যাত্মিক ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট আজ এক নবজাগরণের দ্বারপ্রান্তে। হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য

সিসিক নির্বাচনে মেয়র পদে তারুণ্যের নেতৃত্বে নতুন আশার প্রতীক ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান

সিসিক নির্বাচনে মেয়র পদে তারুণ্যের নেতৃত্বে নতুন আশার প্রতীক ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের আগামী নেতৃত্ব ও মেয়র পদ ঘিরে জাতীয় রাজনীতি ও স্থানীয় অঙ্গনে এখন নানা সমীকরণ ও

গোলাপগঞ্জের ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন : আলোচনার শীর্ষে তরুণ উদ্যোক্তা মোহাম্মদ আব্দুল্লাহ

গোলাপগঞ্জের ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন : আলোচনার শীর্ষে তরুণ উদ্যোক্তা মোহাম্মদ আব্দুল্লাহ

রুবেল আহমেদ: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে সিলেটের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়ন। ২০২৪ সালের জুলাই-আগস্টের

অনুসন্ধানী প্রতিবেদন-২ :  স্মৃতি ও ঋতি’র পাপের সাম্রাজ্য

অনুসন্ধানী প্রতিবেদন-২ :  স্মৃতি ও ঋতি’র পাপের সাম্রাজ্য

* যেভাবে গড়ে উঠল অন্ধকার সাম্রাজ্য, অন্তরালের মদদদাতা ও রমরমা নারী-মাদক বাণিজ্যের আদ্যোপান্ত, প্রভাবশালীদের ছায়াতলে চা বাগান থেকে ফাইভ স্টার