admin
প্রকাশিত: 1:37 PM, October 31, 2026
স্টাফ রিপোর্টার:
আসন্ন ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের সদর উপজেলার অন্তর্ভুক্ত এই ইউনিয়নটির সাধারণ ভোটারদের মধ্যে বইছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ ও সাধারণ মানুষের আলোচনা-পর্যালোচনায় সরগরম হয়ে উঠেছে গোটা এলাকা। এরই ধারাবাহিকতায় মোগলগাঁও ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব মো. আইনুল হক।
মো. আইনুল হক বর্তমানে সিলেট সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সিলেট সদর উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তিনি একজন সমাজসেবক হিসেবে এলাকায় সুপরিচিত। পূর্বে তিনি ৭নং মোগলগাঁও ইউপির সদস্য (মেম্বার) ও প্যানেল চেয়ারম্যান হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ‘বয়েজ ক্লাব বৃহত্তর লামাকাজী’র সভাপতি এবং রাগীব-রাবেয়া স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য হিসেবেও সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের আশাবাদ ও পরিকল্পনা ব্যক্ত করে মো. আইনুল হক বলেন, “আমার মূল লক্ষ্য মোগলগাঁও ইউনিয়নকে একটি আধুনিক, স্বাবলম্বী ও মডেল ইউনিয়নে রূপান্তর করা। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মানসম্মত শিক্ষা প্রসার, টেকসই অবকাঠামো নির্মাণ, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, কৃষক ও কৃষির সার্বিক উন্নয়ন, প্রবাসী কল্যাণ এবং সামাজিক নিরাপত্তা জোরদার করতে আমি কাজ করতে চাই। ইনশাআল্লাহ, এলাকার প্রতিটি মানুষকে সাথে নিয়েই এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।”
অতীতে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “অতীতেও মোগলগাঁওবাসী আমাকে খেদমত করার সুযোগ দিয়েছিলেন। আগামী দিনেও এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করতে চাই।”
ইউনিয়নের সার্বিক অগ্রগতি ও পরিবর্তনের ধারা বজায় রাখতে তিনি মোগলগাঁও ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় স্কলার্সহোম মেজরটিলা কলেজ ৯৫ দশমিক ৩৩ শতাংশ পাসের হার অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের
স্টাফ রিপোর্টার: আসন্ন ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের সদর উপজেলার অন্তর্ভুক্ত এই ইউনিয়নটির সাধারণ ভোটারদের মধ্যে বইছে
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড—কদমতলী, দক্ষিণ সুরমার প্রবেশদ্বার ও বাণিজ্যিক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এক গুরুত্বপূর্ণ জনপদ। দীর্ঘদিন
স্টাফ রিপোর্টার: উত্তর-পূর্বাঞ্চলের হৃদপিণ্ড হিসেবে খ্যাত আধ্যাত্মিক ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট আজ এক নবজাগরণের দ্বারপ্রান্তে। হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের আগামী নেতৃত্ব ও মেয়র পদ ঘিরে জাতীয় রাজনীতি ও স্থানীয় অঙ্গনে এখন নানা সমীকরণ ও
রুবেল আহমেদ: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে সিলেটের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়ন। ২০২৪ সালের জুলাই-আগস্টের
* যেভাবে গড়ে উঠল অন্ধকার সাম্রাজ্য, অন্তরালের মদদদাতা ও রমরমা নারী-মাদক বাণিজ্যের আদ্যোপান্ত, প্রভাবশালীদের ছায়াতলে চা বাগান থেকে ফাইভ স্টার