admin

প্রকাশিত: 11:08 AM, November 21, 2026

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১
* প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে
* ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক এমপির ছায়াসঙ্গী
* সিসিকে আনোয়ারুজ্জামানের নিয়োগপ্রাপ্তরা এখনও বহাল তবিয়তে
* কর্মসূচির ছবি দ্রুত পৌছে দিচ্ছেন আওয়ামী লীগ নেতাদের কাছে
* গণমাধ্যম ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে পুরোনো আ.লীগ বলয়
* কমিটিতে ঠাঁই পাচ্ছেন আ.লীগের লোকজন

স্টাফ রিপোর্টার
সিলেটে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোকে সাংগঠনিকভাবে পুনর্গঠিত করতে নেপথ্যে বিশেষ ভূমিকা রাখছে দলটির অতীতের নিয়োজিত সোর্স ও সুবিধাভোগীরা—এমন অভিযোগ উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে। অভিযোগ রয়েছে, বিএনপির শীর্ষ ও প্রভাবশালী কয়েকজন নেতার আশ্রয়-প্রশ্রয়ে থেকেই এই ব্যক্তিরা একদিকে যেমন দলীয় ও প্রশাসনিক তথ্য পাচার করছেন, অন্যদিকে কারাবন্দি ও প্রবাসে থাকা আওয়ামী লীগ নেতাদের মামলা ও ব্যবসায়িক স্বার্থ রক্ষা করছেন।
স্থানীয় রাজনৈতিক ও সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, সিলেটের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত চোরাগুপ্তা হামলা ও গোপন তৎপরতার পেছনে এই সোর্সদের তথ্য ও পরোক্ষ মদদ কাজ করছে।
হবিগঞ্জের নবীগঞ্জ এলাকার একটি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন এক ব্যক্তি বর্তমানে সিলেট জেলার বিএনপির এক সংসদ সদস্যের সার্বক্ষণিক সহযোগী হিসেবে কাজ করছেন।
সূত্রমতে, ওই ব্যক্তির ব্যারিস্টার সুমনের ব্যক্তিগত ও পারিবারিক মহল পর্যন্ত অবাধ যাতায়াত ছিল। সুমনের অর্থ সংগ্রহ, পারিবারিক অনুষ্ঠান আয়োজন এবং ঢাকায় যাতায়াতসহ যাবতীয় বিষয় তিনি দেখভাল করতেন। বর্তমানে তিনি একই কায়দায় সিলেটের ওই বিএনপি সংসদ সদস্যের বিমান টিকিট, নিজস্ব গাড়িতে যাতায়াত ও রাজধানীকেন্দ্রিক বিভিন্ন কাজ পরিচালনা করছেন। অভিযোগ উঠেছে, বিএনপি নেতার পাশে থাকার পাশাপাশি তিনি নিয়মিত কারাগারে গিয়ে ব্যারিস্টার সুমনের সঙ্গে দেখা করছেন, তার মামলাগুলো পরিচালনা করছেন এবং ভেতরের সব তথ্য আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে পৌঁছে দিচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, সিলেট সিটি করপোরেশন (সিসিক) ও স্থানীয় প্রশাসনের ভেতরে বিগত সময়ে আওয়ামী লীগের কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মীরা এখনো বহাল তবিয়তে রয়েছেন। অভিযোগ রয়েছে, এই ব্যক্তিরা প্রতিনিয়ত বিএনপি ও প্রশাসনের প্রতিটি পদক্ষেপের তথ্য এবং কর্মসূচির ছবি গণমাধ্যম পাওয়ার আগেই যুক্তরাজ্যসহ প্রবাসে থাকা সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর কাছে পাঠিয়ে দিচ্ছেন। স্থানীয় নেতাকর্মীদের একাংশের ধারণা, এসব তথ্যদাতাদের প্রশ্রয় দেওয়ার কারণেই আত্মগোপনে থাকা নেতাকর্মীরা পুনরায় সংগঠিত হওয়ার সাহস পাচ্ছেন।
দলের ভেতরে আওয়ামী লীগের সাবেক সুবিধাভোগীদের এমন অনুপ্রবেশে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির ত্যাগী ও প্রবীণ নেতারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ বিএনপি নেতা আক্ষেপ করে বলেন, “দীর্ঘ ১৭ বছর মামলার ভয়ে সন্তানের বিয়ে কিংবা আত্মীয়ের জানাজায়ও অংশ নিতে পারিনি। অথচ দল ক্ষমতায় আসার মাত্র ১০ মাসের মাথায় আমাদেরই কিছু নেতা নিজের বলয় ভারী করতে এবং ভোটের রাজনীতির সমীকরণে আওয়ামী লীগের চিহ্নিত চাটুকার ও তথ্যদাতাদের ডানে-বামে জায়গা দিচ্ছেন।”
একই সুরে নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক এক ছাত্রনেতা বলেন, “বিগত সময়ে গোয়েন্দা প্রতিবেদন ছাড়া একটি সাধারণ পদেও নিয়োগ দেওয়া হতো না। অথচ আজ আনোয়ারুজ্জামান চৌধুরীর নিয়োগপ্রাপ্ত লোকজনই আমাদের নেতাদের পরামর্শদাতা হয়ে বসেছেন। ৫ আগস্টের আগে যারা পুলিশ নিয়ে আমাদের বাড়িতে তল্লাশি ও লুটপাট চালিয়েছে, তাদের পুনর্বাসন দেখে নিজেদেরই অপরাধী মনে হয়।”
সিলেটের গণমাধ্যম অঙ্গনেও বিগত সরকারের সুবিধাভোগীদের আধিপত্য কমেনি বলে অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক গণমাধ্যমকর্মী জানান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শফিকুর রহমান চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান ও সাবেক এমপি রঞ্জিত সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাংবাদিকরাই এখনো সিলেটের মিডিয়াপাড়া নিয়ন্ত্রণ করছেন।
অভিযোগ রয়েছে, বিএনপির প্রভাবশালী নেতারা বিগত দিনের ভূমিকা ভুলে গিয়ে ওই সাংবাদিকদেরই নিজেদের সংবাদ সংগ্রহ ও প্রচারের দায়িত্ব দিয়েছেন। এমনকি রাজধানী থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোর স্থানীয় প্রতিনিধি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হলেও বিএনপি নেতাদের সুপারিশে তা আটকে যাচ্ছে। সম্প্রতি যুবলীগের পদধারী এক সংবাদকর্মী হামলার শিকার হলে বিএনপির শীর্ষ নেতাদের তার বাড়িতে ছুটে যাওয়ার ঘটনায়ও দলের ভেতরে সমালোচনার সৃষ্টি হয়েছে। এছাড়া, ৫ আগস্টের পর বন্ধ হয়ে যাওয়া জেলা যুবলীগের এক প্রভাবশালী নেতার মালিকানাধীন একটি গণমাধ্যম প্রতিষ্ঠান সম্প্রতি কোনো এক বিএনপি নেতার পরোক্ষ সহযোগিতায় পুনরায় চালু হয়েছে বলে জানা গেছে।
এদিকে, রাজনৈতিক মহলে জোর গুঞ্জন রয়েছে যে, ৫ আগস্টের পর সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহমদ আল কবিরসহ দলটির শীর্ষ নেতাদের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন বিএনপির কয়েকজন প্রভাবশালী নেতা। এসব প্রতিষ্ঠানের প্রকৃত নিয়ন্ত্রণ ও নেপথ্য কারিগরদের বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের