admin
প্রকাশিত: 11:20 AM, November 21, 2026
স্টাফ রিপোর্টার
বিয়ের প্রতিশ্রুতিতে প্রেমের সম্পর্ক গড়ে তোলা, লন্ডনে নিয়ে যাওয়ার আশ্বাসে ১২ লাখ টাকা গ্রহণ এবং পরবর্তী সময়ে ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি,এমন একাধিক গুরুতর অভিযোগ উঠেছে লন্ডনপ্রবাসী আব্দুল কাদিরের বিরুদ্ধে। একই ঘটনায় সহযোগিতার অভিযোগে আশরাফ আলীর নামও এসেছে আদালতে দায়ের করা একটি অভিযোগপত্রে। ঘটনাটি ঘিরে সিলেটে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।এক নারীর দায়ের করা অভিযোগে উঠে এসেছে, বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি লন্ডনে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়ে বিভিন্ন সময়ে তাঁর কাছ থেকে ১২ লাখ টাকা নেওয়া হয়। পরে সেই সম্পর্ককে কেন্দ্র করে ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ এবং সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানোর অভিযোগও করা হয়েছে।
এ ঘটনায় প্রতিকার চেয়ে সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট ১ম আদালতে অভিযোগ দায়ের করেছেন এক নারী।আদালতে দাখিল করা অভিযোগপত্রে অভিযুক্ত আব্দুল কাদির (৪০) ও আশরাফ আলী (৩৮)। তাঁদের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার জগতপুর এলাকায়।
অভিযোগপত্রের বিবরণ অনুযায়ী, বাদীর স্থায়ী ঠিকানা মাদারীপুর জেলায়। বর্তমানে তিনি সিলেটের শাহপরান থানাধীন বালুচর এলাকায় বসবাস করেন। আব্দুল কাদির বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একই সঙ্গে তাঁকে লন্ডনে নিয়ে যাওয়ার আশ্বাস দেন। বিদেশে যাওয়ার বিভিন্ন খরচের কথা বলে বিভিন্ন সময়ে তাঁর কাছ থেকে সর্বমোট ১২ লাখ টাকা গ্রহণ করা হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে। আরও বলা হয়, লন্ডনে নিয়ে যাওয়ার আশ্বাসের সূত্র ধরে আব্দুল কাদির বাদীর ভাড়া বাসায় যাতায়াত শুরু করেন। একপর্যায়ে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। এ সময় বাদীর ব্যক্তিগত ছবি ও ভিডিও মোবাইল ফোনে ধারণ করে রাখা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।বাদীর ভাষ্য,পরবর্তী সময়ে লন্ডনে যাওয়ার বিষয়ে জানতে চাইলে আব্দুল কাদির বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। এ নিয়ে তাগাদা দেওয়ার পর তাঁদের সম্পর্কের অবনতি ঘটে। এরপর থেকেই তাঁকে ভয়ভীতি প্রদর্শন ও নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।, মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাদীকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। পাশাপাশি তাঁর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এমনকি এসব ছবি ও ভিডিও অন্যদের মোবাইল ফোনে পাঠানোর অভিযোগও করেছেন বাদী।
এ ঘটনায় আশরাফ আলীর বিরুদ্ধেও সহযোগিতা ও হুমকি প্রদানের অভিযোগ আনা হয়েছে। বাদীর দাবি, আশরাফ আলীর সহযোগিতায় তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
বাদী ও তাঁর পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন আপত্তিকর ও হুমকিমূলক বক্তব্য দেওয়ার কথাও তুলে ধরা হয়েছে।বিয়ে পাগল লন্ডনপ্রবাসী আব্দুল কাদিরের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি ও বিদেশে নেওয়ার আশ্বাসে অর্থ গ্রহণের অভিযোগ সামনে আসার পর বিষয়টি নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা দিয়েছে। বাদীর অভিযোগের বাইরে একই ধরনের প্রতিশ্রুতি দিয়ে অন্য নারীরাও প্রতারণার শিকার হয়েছেন। বিশেষ করে বিয়ের আশ্বাস, বিদেশে নেওয়ার প্রতিশ্রুতি, অর্থ লেনদেন এবং ব্যক্তিগত ছবি-ভিডিওকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগগুলো বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। এসব অভিযোগ তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া প্রয়োজন।অভিযোগে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১), ৮(২) ও ৮(৩) ধারাসহ দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারার উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং অভিযোগের সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছেন বাদী।পাশাপাশি কয়েকজন সাক্ষীর নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট মোবাইল ফোন নম্বরও অভিযোগপত্রে দেওয়া হয়েছে।
সব মিলিয়ে বিয়ে পাগল আব্দুল কাদির ও আশরাফ আলীকে ঘিরে ওঠা অভিযোগ এখন আদালত পর্যন্ত গড়িয়েছে। বিয়ের প্রতিশ্রুতিতে সম্পর্ক, লন্ডনের স্বপ্ন দেখিয়ে ১২ লাখ টাকা গ্রহণ এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের হুমকির অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের