admin
প্রকাশিত: 11:25 AM, November 21, 2026
স্টাফ রিপোর্টার
সিলেটের খাদিমনগরে একের পর এক মামলায় নাম থাকার পরও প্রকাশ্যে চলাফেরা ও রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা আলা উদ্দিন আলাইয়ের বিরুদ্ধে। বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা, মারামারি, চাঁদাবাজি, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে সিলেট মহানগর ও জেলা পুলিশের চারটি থানায় দায়ের করা পৃথক মামলার নথিতে তাঁর নাম পাওয়া গেছে। চার মামলার এফআইআর ও জিআর নম্বর, তারিখ এবং সংশ্লিষ্ট ধারার তথ্য পর্যালোচনায় বিষয়টি সামনে এসেছে। অন্যদিকে, স্থানীয় সূত্রের অভিযোগ, মামলার আসামি হয়েও তিনি খাদিমনগর ও আশপাশের এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছেন এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করছেন। প্রাপ্ত নথি অনুযায়ী, আলা উদ্দিন আলাই (৪৭) খাদিমনগর ওয়ার্ড যুবলীগের নেতা। তাঁর পিতার নাম মৃত মতিন মিয়া। শিক্ষাগত যোগ্যতার ঘরে ‘স্বাক্ষরজ্ঞান সম্পন্ন’ আলাই। স্থায়ী ঠিকানা দাফনাটিলা এবং গ্রামের ঠিকানা নাকচাপাড়া, ৫ নম্বর ওয়ার্ড, এয়ারপোর্ট থানা, সিলেট। উল্লেখিত প্রথম মামলাটি সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানায় দায়ের করা হয় ২০২৪ সালের ৫ অক্টোবর। এফআইআর নম্বর ১০, জিআর নম্বর ৪৪৯। ঘটনার সময় উল্লেখ রয়েছে রাত ৮টা ৩০ মিনিট। এ মামলায় দণ্ডবিধির ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪ ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩ ও ৪ ধারা যুক্ত রয়েছে। দ্বিতীয় মামলাটি ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর মোগলাবাজার থানায় দায়ের করা হয়। এফআইআর নম্বর ১১, জিআর নম্বর ১১৮। নথিতে ঘটনার সময় রাত ১২টা ২০ মিনিট উল্লেখ করা হয়েছে। এ মামলায় দণ্ডবিধির ১৪৭/১৪৯/৩২৩/৩২৬/৩০৭/১১৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩ ও ৪ ধারা রয়েছে। তৃতীয় মামলাটি সিলেটের গোলাপগঞ্জ থানায় দায়ের করা হয় ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি। এফআইআর নম্বর ১৯, জিআর নম্বর ৩৮। ঘটনার সময় বিকেল ৫টা ৫ মিনিট উল্লেখ রয়েছে। এ মামলায় দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৫/৩২৬/৩০৭/৩৪ ধারা অন্তর্ভুক্ত রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ২৫ অক্টোবর এয়ারপোর্ট থানায় দায়ের করা মামলায়ও তাঁর নাম রয়েছে। এফআইআর নম্বর ২৬, জিআর নম্বর ২২৩। ঘটনার সময় রাত ৯টা ৫ মিনিট। এ মামলায় দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৪২৭/৩৮৫/৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। অর্থাৎ, কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানায় দায়ের করা চারটি পৃথক মামলার নথিতে আলা উদ্দিন আলাইয়ের নাম এজাহারভুক্ত আসামি হিসেবে উল্লেখ রয়েছে। এর মধ্যে দুটি মামলায় বিস্ফোরক দ্রব্য আইনের ধারা এবং একাধিক মামলায় হত্যাচেষ্টাসংক্রান্ত ধারা যুক্ত রয়েছে। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একাধিক মামলায় নাম থাকার পরও আলা উদ্দিন আলাই খাদিমনগর ও আশপাশের এলাকায় নিয়মিত যাতায়াত করছেন। সম্প্রতি আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে একাধিক গোপন বৈঠক করেছেন বলেও অভিযোগ উঠেছে। এসব বৈঠকে কারা অংশ নিচ্ছেন, কী বিষয়ে আলোচনা হচ্ছে এবং এর উদ্দেশ্য কী—তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, চারটি মামলায় নাম থাকার পরও তাঁর প্রকাশ্য চলাফেরা ও সাংগঠনিক তৎপরতার বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা প্রয়োজন। সব মিলিয়ে চার থানার চার মামলার নথিতে নাম থাকা যুবলীগ নেতা আলা উদ্দিন আলাইকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের