editor
প্রকাশিত: 5:44 PM, December 24, 2020
অনলাইন ডেস্ক:
অবসরপ্রাপ্ত মেজর সিনহার সহযোগী শিপ্রা দেবনাথের বিরুদ্ধে পুলিশের মাদক মামলায় র্যাবের দেয়া চূড়ান্ত প্রতিবেদনে আপত্তি জানিয়েছে বাদীপক্ষ। পুলিশের ‘নারাজি’ আমলে নিয়ে শুনানির জন্য পরবর্তী দিন ধার্যের কথা জানিয়েছেন আদালত।আজ দুপুর পৌনে ১টায় কক্সবাজারের রামুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম দেলোয়ার হোসেনের আদালত তথ্যচিত্র নির্মাণে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের সঙ্গী শিপ্রা দেবনাথের বিরুদ্ধে মাদক মামলায় এ আদেশ দেন।শিপ্রার আইনজীবী অরূপ বড়ুয়া তপু বলেন, সিনহা নিহতের ঘটনায় শিপ্রা দেবনাথের বিরুদ্ধে পুলিশের করা মামলার বিচার কাজের নির্ধারিত দিন ছিল বৃহস্পতিবার। এতে বাদীপক্ষ র্যাবের জমা দেয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে না রাজি দিয়েছেন। আদালত আবেদনটি আমলে নিয়ে পরবর্তীতে শুনানির জন্য দিন ধার্য করার আদেশ দিয়েছেন। তবে আদালত এ মামলার আসামি শিপ্রা দেবনাথকে স্থায়ী জামিন দিয়েছেন বলেও জানান আসামিপক্ষের এই আইনজীবী।এদিকে আদালতের আদেশ নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়ে শিপ্রা দেবনাথ বলেন, তার সঙ্গে অন্যায় হয়েছে। এটা নিয়ে সন্তুষ্টির কিছুই নাই। আমরা আসলে সিনহাকে ফিরে পাব না। সব চাইতে বড় সত্য এটা। তাই সন্তুষ্টির কিছুই নাই। তারপরও পরবর্তীতে বিচারের জন্য আদালতের দিকে চেয়ে রয়েছেন বলে মন্তব্য করেন শিপ্রা দেবনাথ।৩১ জুলাই টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা। এ ঘটনায় ওই রাতেই কক্সবাজারের হিমছড়ি এলাকা সংলগ্ন নীলিমা রিসোর্টে অভিযান চালিয়ে কিছু মাদকদ্রব্য ও কম্পিউটারসহ কয়েকটি ইলেক্ট্রনিক ডিভাইস জব্দ করে শিপ্রাকে গ্রেফতার করা হয়।পরদিন শিপ্রার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে রামু থানায় একটি মাদক মামলা করে। পরবর্তীতে ওই মামলা এবং সিনহার অপর সহযোগী সিফাতের বিরুদ্ধে মামলার তদন্ত করার দায়িত্ব র্যাবকে দেন আদালত। পরে গত ৯ ডিসেম্বর শিপ্রা দেবনাথ কক্সবাজার জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান। মামলার তদন্ত শেষে গত ১৩ ডিসেম্বর সিনহার বোনের মামলায় অভিযোগপত্র দাখিলের পাশাপাশি সিফাতের দুই মামলা এবং শিপ্রার এক মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে র্যা ব।গত ২১ ডিসেম্বর সিনহার বোনের করা হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণের পাশাপাশি সিফাতের বিরুদ্ধে করা দুইটি মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে অব্যাহতি প্রদান করেন আদালত। তবেআজ শিপ্রার মামলার চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে পুলিশের নারাজি দেয়ায় পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়। তবে কত তারিখে এ শুনানি হবে তা আদালত পরে জানানোর কথা জানান।
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,