editor
প্রকাশিত: 1:53 PM, December 26, 2020
করোনার হানায় ২০২০ সালে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ হয়েছে মাত্র ৪৪টি। এই ৪৪ ম্যাচের মধ্যে বাংলাদেশ খেলেছে ৩টি ওয়ানডে। আর তিন ম্যাচ খেলেই বিশ্বের সব ব্যাটসম্যানকে পেছনে ফেলেছেন বাংলাদেশের লিটন দাস। ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক এই বাংলাদেশি ব্যাটসম্যান। এ বছর লিটন দাস এক ইনিংসে করেছেন ১৭৬ রান। যা ব্যক্তিগত বর্ষসেরার তালিকায় সবার উপরে। দ্বিতীয় স্থানে রয়েছেন আরেক বাংলাদেশি। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।
এক ইনিংসে তার সংগ্রহ ১৫৮ রান। চমক দেখিয়েছেন আয়ারল্যান্ড দলের পল স্টারলিং। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে ১৪২ রান করে তৃতীয় স্থানটি নিজের করে নিয়েছেন এই আইরিশ ব্যাটসম্যান। ভারতের বিপক্ষে সদ্য অনুষ্ঠিত ওয়ানডে সিরিজের একটি ম্যাচে ১৩১ রানের ইনিংস খেলে চতুর্থ স্থানে উঠে এসেছেন অজি তারকা স্টিভেন স্মিথ। পঞ্চম স্থানটিতে আরও একটি চমক। বিশ্বের বাঘাবাঘা ব্যাটসম্যানদের পেছনে ফেলে ওমানের বিপক্ষে অপরাজিত ১২৯ রান খেলে তালিকার পঞ্চম স্থানে নাম লিখিয়েছেন নামিবিয়ার ক্রেইগ উইলিয়ামস। সমান রান করে উইলিয়ামসের পাশে নিজের নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার জানেমান মালান। ২০২০ সালে লিটন-তামিম ছাড়া আর কোনো ব্যাটসম্যান দেড়শ’ রানও করতে পারেনি। চলতি বছরের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজের দ্বিতীয় ম্যাচে ২০ বাউন্ডারি ও তিনটি ছক্কার মারে ১৫৮ রানের ইনিংস খেলেন তামিম ইকবাল। যা ছিল ওই দিন পর্যন্ত বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। এর পরের ম্যাচেই ১৭৬ রানের অসাধারণ এক ইনিংস খেলে তামিমের সেই রেকর্ড ভেঙে দেন লিটন দাস। ১৬টি চার ও ৮টি ছয়ের মার ছিল তার সেই ইনিংসে। সিরিজে লিটন-তামিম উভয়েই হাঁকান জোড়া সেঞ্চুরি। চলতি বছর সবচেয়ে বেশি ১৩টি ওয়ানডে খেলেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। স্বাভাবিকভাবেই সর্বোচ্চ রানের তালিকায় তাদের জয়জয়কার। ১৩ ম্যাচের সবকয়টি খেলেছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনি দুই সেঞ্চুরি ও পাঁচ ফিফটির সুবাদে ৫৬ গড়ে করেছেন ৬৭৩ রান।
২০২০ সালে ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ
নাম রান প্রতিপক্ষ ৪/৬
লিটন কুমার দাস (বাংলাদেশ) ১৭৬ জিম্বাবুয়ে ১৬/৮
তামিম ইকবাল (বাংলাদেশ) ১৫৮ জিম্বাবুয়ে ২০/৩
পল স্টারলিং (আয়ারল্যান্ড) ১৪২ ইংল্যান্ড ৯/ ৬
স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া) ১৩১ ভারত ১৪/১
ক্রেইগ উইলিয়ামস (নামিবিয়া) ১২৯ ওমান ১৩/৬
ইয়ানেমান মালান (দ. আফ্রিকা) ১২৯ অস্ট্রেলিয়া ৭/৪
S/H-(Rabbi-4)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,