editor
প্রকাশিত: 6:48 PM, December 26, 2020
অনলাইন ডেস্ক :
কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত ইটনা উপজেলার মৃগা ইউনিয়নে দুই গ্রামের মানুষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি।শনিবার সকালে প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় টেম্পুস্ট্যান্ডে টেম্পুতে লোক ওঠানোকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ ও এক ব্যক্তিকে মারধরের জেরে সকাল ৯টায় এ সংঘর্ষ হয়।নিহতরা হলেন- প্রজারকান্দা গ্রামের নূর হোসেনের ছেলে বাদল মিয়া (৪৫) ও শান্তিপুর গ্রামের প্রয়াত লাল মিয়ার ছেলে মিরাশ আলী (৭০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মৃগা ইউনিয়নের শান্তিপুর ও প্রজারকান্দা গ্রামের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার স্থানীয় টেম্পুস্ট্যান্ডে টেম্পুতে লোক ওঠানোকে কেন্দ্র করে দুই গ্রামের কয়েকজনের ঝগড়া হয়। রাতে আমিরগঞ্জ বাজারে দু’পক্ষে এসব নিয়ে সালিশ বসে। সেখানে প্রজারকান্দা গ্রামের আতাউরকে মারধর করে শান্তিপুরের লোকজন। এর জেরে শনিবার সকাল ৯টার দিকে দু’পক্ষের অন্তত হাজার দুই হাজার লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাজারের কাছে আন্ধাইর এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান জানান, দুই গ্রামের বাসিন্দাদের পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষ হয়। এতে দু’জন নিহত হয়েছেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,