editor

প্রকাশিত: 3:22 PM, December 28, 2020

ফাহিম আশরাফের ব্যাটে ফলোঅন এড়াল পাকিস্তান

ফাহিম আশরাফের ব্যাটে ফলোঅন এড়াল পাকিস্তান

অনলাইন ডেস্ক:

আগেই ম্যাচ ভাগ্য নিজেদের পাল্লায় টেনে নিয়ে গিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তার সেঞ্চুরিতে (১২৯ রান) বড় সংগ্রহ পায় কিউইরা।  বক্সিং-ডে টেস্টে মাউন্ট মাঙ্গানুইয়ে ৪৩১ রানের চাপায় পড়ে পাকিস্তান।  টপঅর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় ফলোঅনে পড়ার আশঙ্কা তৈরি হয়।  অবশেষে ফাহিম আশরাফের ৯১ রানে ফলোঅন এড়াতে সক্ষম হয় রিজওয়ানরা।

নিউজিল্যান্ডের ৪৩১ রানের জবাবে ব্যাট করতে নেমে রোববার ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ৩০ রান জমা করে পাকিস্তান।  ৪২ বল করে ১০ করে আউট হন ওপেনার শান মাসুদ।  নাইটওয়াচম্যান হিসেবে নামা মোহাম্মদ আব্বাস ১৫ বল মোকাবেলা করের রানের খাতা খুলতে পারেননি গতকাল।

তৃতীয় দিনেও ব্যর্থ আব্বাস।  ৫৫টি বল খেললেন।  দলীয় সংগ্রহে জমা করতে পারলেন মাত্র ৫ রান।  তবুও পাকিস্তান দলের মূল ব্যাটসম্যানরা আব্বাসের চেয়েও বেশি ব্যর্থ হয়েছেন।

স্বীকৃত তিন ব্যাটসম্যান আজহার আলি, হারিস সোহেল ও ফাওয়াদ আলম নাইটওয়াচম্যানের মতো ক্রিজেই টিকে থাকতে পারেননি।   টিম সাউদি আর ওয়াগনারের বলে মাত্র ১৭ রান যোগ করেই সাজঘরে ফিরেছেন এই তিন ব্যাটসম্যান।  টপ-মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ৮০ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান।

সপ্তম উইকেটে শতরানের জুটি গড়ে খাদের কিনারা থেকে দল টেনে তোলেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও ফাহিম আশরাফ।

রিজওয়ানের পর ফাহিম আশরাফের ৯১ রানের সুবাদে কোনোমতে ফলোঅন এড়িয়েছে সফরকারীরা।

৪৩১ রানের জবাবে অলআউট হয়েছে ২৩৯ রানে।  এর মধ্যে রিজওয়ানের সংগ্রহ ১৪২ বলে ৭১ এবং জেমিসনের বলে আউট হওয়ার আগে ফাহিম আশরাফের সংগ্রহ ১৩৪ বলে ৯১ রান।

রিজওয়ান রানআউট না হলে হয়তো ফলোঅন এড়িয়েও ইনিংস আরও বড় করতে পারতেন।  যদিও ফাহিমের চলে যাওয়ার পর যোগ্য সঙ্গী পেতেন কি না তা প্রশ্নবিদ্ধ।

কারণ রিজওয়ান-ফাহিম জুটির পতনের পর ফের ধস নামে পাকিস্তানের ইনিংসে।

মাত্র ৪ রানে বোল্টের বলে বোল্ড হন ইয়াসির শাহ।  ৬ রান করে ওয়াগনারের বলে টম ল্যাথামের হাতে ক্যাচ তুলে দেন শাহীন আফ্রিদি।

১০২.২ ওভারে ২৩৯ রানে গুটিয়ে যায় পাকিস্তানের প্রথম ইনিংস।  অর্থাৎ তৃতীয়দিন শেষে ১৯২ রানের বিশাল লিড পেল নিউজিল্যান্ড।  চতুর্থ দিনে আবার ব্যাটিংয়ে নামতে হবে স্বাগতিকদের।

নিউজিল্যান্ডের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও নেইল ওয়াগনার।  কাইল জেমিসন নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট।

এর আগে শনিবার সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থেকে দিন শেষ করেছিলেন উইলিয়ামসন।  তার ৯৪ রানের অপরাজিত ইনিংসের পর  ৮৭ ওভারে ৩ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড সংগ্রহ করে ২২২ রান।

পরদিন সেখান থেকে শুরু করে ৪৩১ রানে অলআউট হয় কিউইরা।  এ রানের মধ্যে উইলিয়ামসনেরই ১২৯ রান।

উইলিয়ামসনকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন রস টেইলর।   শাহীন শাহ আফ্রিদির বলে আউট হওয়ার আগে তার উইলো থেকে আসে ১৫১ বলে ৭০ রান।

পরে হেনরি নিকলস ও উইলিয়ামসনের ১৩৩ রানের জুটিতে ৪৩১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

S/H-(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,