editor
প্রকাশিত: 4:23 PM, December 28, 2020
অনলাইন ডেস্ক:
ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ হবে আর স্লেজিং হবে না এমনটা হতে পারে না। চলতি মেলবোর্ন টেস্টে উইকেটের পিছনে আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করছেন ঋষভ পন্থ।
প্রতিপক্ষ ব্যাটসম্যানদের স্লেজিং করতেও কার্পণ্য করছেন না। দলের বোলারদের উজ্জীবিত করার পাশাপাশি পন্থ অজি ব্যাটসম্যানদের ফোকাস নাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। এমনিতে অজি তারকা ম্যাথু ওয়েডের সঙ্গে মাঠেই কথা কাটাকাটি হয়েছে পন্থর। ওয়েড তাকে বেশ অপমানই করেছেন।ম্যাচের তৃতীয় দিনে নিজেদের মধ্যে বাদানুবাদ করছেন ওয়েড-পন্থ। স্ট্যাম্পের মাইক্রোফোনে তাদের সেই কথোপকথন ধরা পড়ে। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ২৫তম ওভারের ঘটনা।
সেই সময় বল করছিলেন জসপ্রীত বুমরাহ। তার বল ওয়েডের প্যাড লক্ষ্য করে ধেয়ে আসার পরই ওয়েড হালকা পুশ করেন লেগের দিকে। সেই সময়েই ব্যঙ্গের হাসি হেসে পন্থ পিছন থেকে আওয়াজ দেন, ‘হে হে হে!’ এমন হাসি দেখে গা জ্বলে যায় ওয়েডের।
তিনি সঙ্গে সঙ্গে বলেন, ‘হে হে হে! তুই নিশ্চয়ই আবার বিগ স্ক্রিনের দিকে তাকিয়ে নিজের চেহারা দেখছিস!’ এই কথা শুনে কমোন্ট্রি বক্সে হাসিতে ফেটে পড়েন ধারাভাষ্যকারেরা। ক্রিকেট অস্ট্রেলিয়া নিজেদের টুইটার হ্যান্ডলে এই মজার বাক্যালাপ শেয়ার করে। মুহূর্তেই তা ভাইরাল হয় যায়। মেলবোর্নে ভারত বেশ ভালো অবস্থায় আছে। ১৩১ রানের লিডের জবাবে দিনশেষে ৬ উইকেটে ১৩৩ করা অজিরা মাত্র ২ রানে এগিয়ে।
The Wade-Pant verbals continue ?? #AUSvIND pic.twitter.com/VjZ9hDm24I
— cricket.com.au (@cricketcomau) December 28, 2020
S/H-(Rabbi-4)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,