editor
প্রকাশিত: 6:11 PM, December 28, 2020
অনলাইন ডেস্ক:
২২ গজে অনন্য বিরাট কোহলি। ধারাবাহিক ব্যাটিং নৈপুণ্যে ভারত অধিনায়কের প্রতিদ্বন্দ্বীরা ছিলেন কিছুটা পিছিয়ে। আইসিসির দশকসেরা ক্রিকেটারের পুরস্কারটা উঠেছে কোহলির হাতেই। তিনি পেছনে ফেলেছেন কুমার সাঙ্গাকারা, এবি ডি ভিলিয়ার্স, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন, জো রুট ও রবিচন্দন অশ্বিনকে। কোহলির ঝুলিতে যুক্ত হয়েছে দশকসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারও। অস্ট্রেলিয়ার ব্যাটিং সেনসেশন স্টিভ স্মিথ দশকসেরা টেস্ট ক্রিকেটার এবং আফগান লেগস্পিনার রশিদ খান নির্বাচিত হয়েছেন দশকসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার।
শেষ হতে চলা দশকে কোহলির সেঞ্চুরি সংখ্যা ৬৬। ফিফটি ৯৪টি। রান করেছেন ২০ হাজার ৩৯৬।সেঞ্চুরি, ফিফটি ও রান সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গেছেন কোহলি। সব সংস্করণে গত দশ বছরে অন্তত ৭০টি করে ইনিংস খেলেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে সবেচেয়ে বেশি গড় ভারত অধিনায়কের। ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি জয়ী কোহলির গড় ৫৬.৯৭। ২০১৭ ও ২০১৮ সালে টানা দুইবার কোহলি নির্বাচিত হন আইসিসির বর্ষসেরা ক্রিকেটার।
দশক সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় কোহলি বলেন, ‘এমন সম্মানে ভূষিত হওয়ায় গর্বিত। গত দশকে আমার স্মরণীয় মুহূর্ত ওয়ানডে বিশ্বকাপ জয়।। এরপর চ্যাম্পিয়নস ট্রফি এবং আমার কাছে তৃতীয় সেরা ২০১৮তে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয়। ভারত এবং আমার জন্য গত দশ বছরে সত্যিই দারুণ কিছু ম্যাচ ও অর্জন রয়েছে।’
গত এক দশকের সেরা নারী ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার এলিসা পেরি। দশকসেরা নারী টি-টোয়েন্টি ক্রিকেটারও এলিসা পেরি। স্কটল্যান্ডের কাইল কোয়েৎজারকে নির্বাচিত করা হয়েছে সহযোগী দেশগুলোর মধ্যে গত এক দশকের সেরা ক্রিকেটার হিসেবে। আয়ারল্যান্ডের ক্যাথেরিন ব্রুইসকে নির্বাচিত করা হয়েছে সহযোগী দেশগুলোর মধ্যে গত এক দশকের সেরা নারী ক্রিকেটার হিসেবে।
ভারতকে দুটি বিশ্বকাপ জেতানো অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ভূষিত করা হয়েছে বিশেষ সম্মাননায়। তাকে নির্বাচিত করা হয়েছে আইসিসি স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ডের জন্য।
বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত আইসিসির দশকসেরা ক্রিকেটারের তালিকা
১. স্যার গারফিল্ড সোবার্স অ্যাওয়ার্ড (দশকসেরা ক্রিকেটার, পুরুষ) : বিরাট কোহলি
২. হেইহোয়ে-ফ্লিন্ট অ্যাওয়ার্ড (দশকসেরা ক্রিকেটার, নারী) : এলিসি পেরি।
৩. দশকসেরা টেস্ট ক্রিকেটার : স্টিভ স্মিথ
৪. দশকসেরা ওয়ানডে ক্রিকেটার (পুরুষ) : বিরাট কোহলি
৫. দশকসেরা ওয়ানডে ক্রিকেটার (নারী) : এলিসি পেরি
৬. দশকসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার (পুরুষ) : রশিদ খান
৭. দশকসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার (নারী) : এলিসা পেরি
৮. সহযোগী দেশগুলোর মধ্যে দশকসেরা ক্রিকেটার (পুরুষ) : কাইল কোয়েৎজার
৯. সহযোগী দেশগুলোর মধ্যে দশকসেরা ক্রিকেটার (নারী) : ক্যাথেরিন ব্রুইস
১০. দশকসেরা আইসিসির স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড : মহেন্দ্র সিং ধোনি।
S/H-(Rabbi-4)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,