editor
প্রকাশিত: 1:38 PM, December 29, 2020
অনলাইন ডেস্ক:
চাকরিজীবী, বিবাহিত ও অছাত্র নেতৃত্বের কমিটি প্রত্যাখ্যান করেছে পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রদলের ত্যাগী তৃণমূলের নেতাকর্মীরা।সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, সরকারি জনতা কলেজ শাখার শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে মো. সাইফুর রহমান রিয়াজ লিখিত বক্তব্যে সদ্য ঘোষিত উপজেলা ছাত্রদলের অসাংগঠনিক নেতৃত্বের আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করেন।তিনি অবিলম্বে তা বাতিল করে পরীক্ষিত যোগ্য, দক্ষ ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে পুনঃকমিটি গঠনের আহ্বান জানিয়েছেন।লিখিত বক্তব্যে রিয়াজ আরও বলেন, মোটা অঙ্কের টাকার বিনিময়ে গঠিত অসাংগঠনিক নেতৃত্বে কমিটি তৃণমূলের নেতাকর্মীরা মেনে নেবে না; বরং রাজপথে তাদের প্রতিহত করা হবে। এ বিষয়ে জেলা ও বিভাগীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর রাতে পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি মো. শফিউল বাশার উজ্জ্বল ও সাধারণ সম্পাদক মো. আল হেলাল নয়নের যৌথ স্বাক্ষরে মো. গোলাম সরোয়ার আহ্বায়ক ও সুমন শরীফকে সদস্য সচিব করে ২১ সদস্যের দুমকি উপজেলা কমিটি ঘোষণা করা হয়।যেখানে মো. গোলাম সরোয়ার আহ্বায়ক হলেন একটি মাদ্রাসায় কর্মরত ও সদস্য সচিব সুমন শরীফ হলেন বিবাহিত। তাই তৃণমূলের নেতাকর্মীরা এই আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করেছেন।এ ছাড়া কমিটি ঘোষণার পর পরই বিতর্কিতদের নেতৃত্ব দেয়ায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,