editor
প্রকাশিত: 1:46 PM, December 29, 2020
অনলাইন ডেস্ক
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় লোহার ফাঁদে একটি মেছো বাঘ ধরা পড়েছে।সোমবার উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের কালাইনজুড়া গ্রাম থেকে এসআই সাদ্দামের নেতৃত্বে মেছো বাঘটি উদ্ধার করা হয়।এলাকাবাসী জানান, কালাইনজুড়া গ্রামের পাশে একটি ঝোপে মেছো বাঘটি বাসস্থান গড়ে তোলে। ঝোপের পাশের খামার থেকে বাঘটি প্রায়ই হাঁস শিকার করত। মেছো বাঘটিকে ধরতে রাতে লোহার ফাঁদ ফেলে রাখেন কৃষক ফজর আলী। ফাঁদে বাঘটি ধরা পরার পর বানিয়াচং থানাকে অবহিত করা হয়।খবর পেয়ে বাঘটিকে উদ্ধার করে হবিগঞ্জ বন বিভাগের কর্মকর্তা রেহান মোহাম্মদের কাছে হস্তান্তর করে থানা পুলিশ।এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান, এসব পশু পরিবেশের ভারসাম্য রক্ষা করে।কোথাও বাঘসহ বন্যপাখি বা পশু আটক করা হলে হত্যা না করে বানিয়াচং থানাকে অবহিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশের মাধ্যমে এসব পশুকে বন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।
8 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক
7 সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা
1 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়
5 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী
5 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে
2 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র
8 আরেক পার্টনার খলিলের নাম সামনে, অপকর্মে ব্যবহার হচ্ছে পুরোনো নিলামের কাগজ বিশেষ প্রতিনিধি: সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে
1 স্টাফ রিপোর্টার: রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে সিলেটের সীমান্তবর্তী এলাকার চোরাচালানের চাবিকাঠি। গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায়