editor
প্রকাশিত: 2:37 PM, December 29, 2020
অনলাইন ডেস্ক
আগের ম্যাচে লজ্জার রেকর্ড গড়া ভারত মেলবোর্নে এসে ঘুরে দাঁড়াল। প্রতিপক্ষ কিন্তু একই। দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা আনল কোহলিকে ছাড়া খেলতে নামা ভারত।এই জয়ের জন্য ভারত অধিনায়ক অজিঙ্কা রাহানের সেঞ্চুরিটিকেই এগিয়ে রাখছেন ক্রিকেটবোদ্ধারা। প্রথম ইনিংসে ১১২ রান করা রাহানে দ্বিতীয় ইনিংসে করেছেন অনবদ্য ২৭ রান। ফলে ৮ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে ভারত। প্রথম ইনিংসে ভারতের সেঞ্চুরিয়ান অজিঙ্কা রাহানে অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়নকে বাউন্ডারি হাঁকিয়ে ভারতের জয়সূচক রান করেন। তাকে সঙ্গ দেন গিল। তাদের ৫১ রানের জুটি ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেয়।
মেলবোর্নে ভারত যে জিততে চলেছে, সেই স্বপ্ন ডানা মেলে তৃতীয় দিনেই। অস্ট্রেলিয়ার তৃতীয় দিন শেষ করে ৬ উইকেটে মাত্র ১৩৩ রান তুলে। চতুর্থ দিনের প্রথম সেশনে অস্ট্রেলিয়া লড়াই চালিয়ে গেলেও স্কোরবোর্ডে বেশি রান জমা করতে পারেনি। ২০০ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। ম্যাচ জিততে ভারতের প্রয়োজন দাঁড়ায় ৭০ রানের। ২ উইকেট হারিয়ে ভারত সেই টার্গেট টপকে যায় চতুর্থ দিনের দুপুরেই।মেলবোর্নে ৮ উইকেটের জয়ের পর বিরাট কোহলি টুইট করে পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন, ‘কি দুর্দান্ত জয়! সত্যিকার অর্থেই পুরো দল বিস্ময়কর কাজ করেছে। ভীষণ খুশি লাগছে। পুরো দলকে অভিনন্দন, বিশেষ করে অধিনায়ক অজিঙ্কাকে; সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সে।’সিরিজে সমতা আনার পর অধিনায়ক অজিঙ্কা রাহানে পুরো কৃতিত্ব তার দলকে দিয়েছেন। এর আগে অ্যাডিলেডে মাত্র ৩৬ রানে গুটিয়ে গিয়েছিল ভারতের ইনিংস।
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,