editor
প্রকাশিত: 3:32 PM, December 30, 2020
অনলাইন ডেস্ক:
টানা দুই ম্যাচে হেরে আগেই বিদায় নিশ্চিত হয়েছে ব্রাদার্স ইউনিয়নের। মঙ্গলবার নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচেও জয়ের দেখা পায়নি দলটি। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে উত্তর বারিধারা ৩-০ গোলে উড়িয়ে দেয় ব্রাদার্সকে। চার দলের বি-গ্রুপ থেকে দুই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে চলে গেল বারিধারা।
আর শূন্য হাতে বিদায় নিল গোপীবাগের ক্লাবটি।আগের ম্যাচে আরামবাগকে ৩-২ গোলে হারায় উত্তর বারিধারা। মঙ্গলবার ব্রাদার্সের বিপক্ষেও সেই একই পারফরম্যান্স। ম্যাচের শুরু থেকে প্রাধান্য বিস্তার করে খেলে বারিধারা।
ফল পেয়ে যায় ম্যাচের ১৩ মিনিটে। দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন উজবেক মিডফিল্ডার আইজেনি কচনেভ (১-০)। গোল পরিশোধে মরিয়া হয়ে উঠলেও ব্রাদার্সকে সেই সুযোগ দেয়নি বারিধারা। উল্টো গোল করে আরও এগিয়ে যায় তারা। ২৬ মিনিটে অধিনায়ক সুমন রেজা গোল করলে ব্যবধান দ্বিগুণ হয় বারিধারার (২-০)।দ্বিতীয়ার্ধে গোপীবাগের ক্লাবের ফুটবলাররা মরিয়া চেষ্টা চালান গোল ফিরিয়ে দেয়ার জন্য।
কিন্তু তাতে তারা সফলকাম হননি। একটি গোলও করতে পারেনি ব্রাদার্স। উল্টো তাদের ওপর আরও চড়াও হয় বারিধারা। ম্যাচের ৬০ মিনিটে মিসরের ফুটবলার সৈয়দ মোহাম্মদ আবদেল রাহিম গোল করলে ৩-০-তে এগিয়ে যায় তার দল। এই ব্যবধানে ম্যাচ শেষ করে বারিধারা।
S/H-(Rabbi-4)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,