editor
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০
অনলাইন ডেস্ক
ব্যাপক নাটকীয়তায় ঠাসা টেস্টে শেষ পর্যন্ত রক্ষা হলো না পাকিস্তানের। নিউজিল্যান্ডের কাছে ১০১ রানে হারতে হলো। মাউন্ট মুঙ্গানুয়ে বুধবার সিরিজের প্রথম টেস্ট জিতলেন কিউইরা। ম্যাচটা ভালোই জমেছিল। ফাওয়াদ আলমের দৃঢ় ব্যাটিং দেখে মনে হচ্ছিল ড্র করতে চলেছে পাকিস্তান। কিন্তু ১১ বছর পর ফাওয়াদের টেস্ট সেঞ্চুরি শেষ পর্যন্ত বিফলে গেল! আজ পঞ্চম দিনে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের শরীরী ভাষাও ছিল প্রচণ্ড হতাশ। বাঁহাতি ফাওয়াদ আর ডানহাতি রিজওয়ান তাদের ব্যাটের প্রতিরোধেই তৈরি করেছিলেন সেই হতাশা। পাকিস্তানি ড্রেসিংরুমে তখন প্রত্যাশা। এই দুজন যেভাবে দুটি সেশন পার করে দিয়েছেন, তাতে জয় না হোক ড্রয়ের আশা তো করা যেতেই পারে। এই দুজনের জুটি থেকে ১৬৫ রান আসে।চা–বিরতির পরই সেঞ্চুরি করে ফেলেন ফাওয়াদ। রিজওয়ানও তাকে দিয়ে যাচ্ছিলেন দারুণ সঙ্গ। ন্তু ১০৩তম ওভারে কাইল জেমিসনের বলে রিজওয়ান যখন রিভিউয়ে আউটের সংকেত পেলেন, তখনই বুকে কাঁপন ধরায় পাকিস্তান শিবিরে। ৬০ রানে পাকিস্তানের ভারপ্রাপ্ত অধিনায়কের আউটটি আক্ষরিক অর্থেই ছিল টার্নিং পয়েন্ট। কিন্তু আশা ছিল, ফাওয়াদ যে তখনও ব্যাট চালিয়ে যাচ্ছেন। ফাওয়াদ সেঞ্চুরি করেছেন ঠিকই। কিন্তু সেঞ্চুরিটা বড় করতে পারলেন না। ৩৯৬ মিনিট ব্যাটিং করে ২৬৯ বল মোকাবিলা করে রান করেছেন ১০২। বাউন্ডারি ছিল ১৪টি। ১০২ রানেই নিল ওয়াগনারের বলে উইকেটকিপার বিজে ওয়াটলিংকে ক্যাচ দিলেন তিনি। সেই সঙ্গে পাকিস্তানের ড্র করার উচ্চাশা মিইয়ে যায়। শেষ দিনের শেষ আধাঘণ্টা বাকি থাকতে ম্যাচের ফয়সালা হয়। আর মাত্র ৪.৩ ওভার ব্যাট করতে পারলে পাকিস্তান এই ম্যাচ ড্র করতে পারত। ২৭১ রানে গুটিয়ে যায় পাকিস্তানের শেষ ইনিংস। ম্যাচ জিততে পাকিস্তানের দরকার ছিল ৩৭৩ রান।দুই টেস্ট সিরিজে নিউজিল্যান্ড এগিয়ে গেল ১-০ তে। সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড ৪৩১ ও ১৮০/৫ ডিক্লেয়ার্ড। পাকিস্তান ২৩৯ ও ২৭১। ফল: নিউজিল্যান্ড ১০১ রানে জয়ী। ম্যাচসেরা: কেন উইলিয়ামসন।
S/H-(Ripa-5)
5 প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের স্বাগত মিছিল ও
1 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট
4 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।
1 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার
5 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও
6 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট
5 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ
1 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও