editor
প্রকাশিত: 3:15 PM, December 31, 2020
অনলাইন ডেস্ক:
সিলেটে খুন ও ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়।আজ সকালে সিলেট পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় পিবিআই।গ্রেফতারকৃতদের মধ্য রয়েছে আগাপুর গ্রামের কামরুল ইসলাম, রশিদ আহমদ এবং কচুপাড়া গ্রামের সেবুল আহমদ। এ নিয়ে উপরোক্ত ডাকাতির ঘটনায় মোট পাঁচজনকে আটক করেছে পিবিআই।পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার হুমায়ুন কবির জানান, ২০১৮ সালের ১৯ এপ্রিল কানাইঘাটের আগাপুরের আবদুল জলিলের বাড়িতে ১০-১২ জন ডাকাত প্রবেশ করে তার ছেলে ইফজালুর রহমানকে গুলি করে হত্যা করে মালামাল লুট করে পালিয়ে যায়।পরবর্তী সময় আবদুল জলিল বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা করলে তার তদন্তভার পায় পিবিআই।দীর্ঘ দুই বছর তদন্ত করে, প্রথমে এ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করে। এর পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার গ্রেফতার করা হয় ডাকাত দলের আরও তিন সদস্যকে।
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,