editor
প্রকাশিত: 3:34 PM, December 31, 2020
অনলাইন ডেস্ক
নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি যাওয়া দুই মাসের শিশু তাইয়েবাকে আট দিন পর উদ্ধার করেছে পুলিশ। নিজের সন্তান দত্তক দিয়ে স্বামীর নির্যাতন সইতে না পেরে অন্যের সন্তান চুরি করেন অভিযুক্ত গৃহবধূ শাকিলা।আজ বেলা সাড়ে ১১টায় থানা চত্বরে প্রেস ব্রিফিংয়ে তথ্যটি নিশ্চিত করেন নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা।প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার তিরাইল গ্রামের ট্রাকচালক সাইদুলের স্ত্রী শাকিলা গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই শিশুটি চুরি করেন।হাসপাতালের সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া তথ্য এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে পুলিশ, ডিএসবি, ডিবি ও পুলিশের স্পেশাল টিমের সমন্বয়ে সাত দিনব্যাপী পাবনা, সিরাজগঞ্জ এবং নাটোর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়।একপর্যায়ে বুধবার গভির রাতে পুলিশ বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর এলাকা থেকে শাকিলাকে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করে। এ সময় শিশু তাইয়েবাকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ।অভিযুক্ত শাকিলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন শিশু তাইয়েবার মা সীমা বেগম ও বাবা তফিজ উদ্দিন।শাকিলা বলেন, জন্মের দুই বছর পর তার মা মারা যান। সৎমায়ের সংসারে কষ্টে মানুষ হন তিনি। ছোটবেলায় সিংড়ার বিলদহর গ্রামের আশরাফুলের সঙ্গে তার বিয়ে দেন। সেখানে তার এক কন্যাসন্তানের জন্ম হয়। স্বামীর নির্যাতনের কারণে ট্রাকচালক সাইদুলের সঙ্গে প্রেমের সম্পর্কের একপর্যায়ে তাকে বিয়ে করেন।সাইদুলের ঘরে মাস দুয়েক আগে একটি কন্যাসন্তানের জন্ম হয়। সেই সময় স্বামী তাকে ভরণপোষণ না দেয়ায় অভাবী শাকিলা নিঃসন্তান গাক এনজিওকর্মী মঞ্জুর হোসেনের স্ত্রী রীনা বেগমের কাছে কোর্টের মাধ্যমে শিশুটিকে দত্তক দেন।কিছু দিন পর স্বামী সাইদুল দত্তক দেয়া সন্তানকে ফিরে পেতে তার ওপর নির্যাতন শুরু করেন।এ কারণে তিনি যেকোনোভাবেই একটি শিশু সংগ্রহের সিদ্ধান্ত নেন। তারই পরিপ্রেক্ষিতে ওই দিন গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কৌশলে শিশু তাইয়েবাকে চুরি করেন।নিজের সন্তান দত্তক দিয়ে স্বামীর নির্যাতন সইতে না পেরে অন্যের সন্তান চুরি করেন বলে তিনি জানান।গুরুদাসপুর থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, উপজেলার মশিন্দা মাঝপাড়া গ্রামের তফিজ উদ্দিনের স্ত্রী সীমা বেগম ২৩ ডিসেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। সেখান থেকে তার দুই মাসের শিশু তাইয়েবা চুরি হয়। এ ঘটনায় শিশুটির বাবা তফিজ উদ্দিন থানায় মামলা করেন। আট দিন পর বুধবার রাতে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়।অভিযুক্ত শাকিলাকে বৃহস্পতিবার নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,