editor
প্রকাশিত: 4:41 PM, December 31, 2020
অনলাইন ডেস্ক:
টি-টোয়েন্টিতে ক্যারিয়ারসেরা বোলিং করলেন আফগান অফস্পিনার মুজিব উর রহমান। ৪ ওভার বল করে মাত্র ১৫ রান দিয়ে প্রতিপক্ষের ৫ উইকেট নিয়েছেন তিনি। টি-টোয়েন্টি এক ম্যাচে একজন বোলারের ৫ উইকেট শিকারের ঘটনা আরও অনেক আছে।তবে মুজিবের ক্যারিয়ারসেরা বোলিংয়ের বিষয়টি আর সবার রেকর্ডকে পেছনে ফেলবে নিশ্চিত। কারণ এই ৫ উইকেট শিকারে কারও সাহায্যের ধার ধারেননি এই আফগান স্পিনার। অর্থাৎ মুজিবের করা বলে পাঁচজনের কেউ অন্য ফিল্ডারের হাতে ক্যাচ তুলে দেননি। কিংবা স্ট্যাম্পিং হননি। একে একে পাঁচজনেরই উইকেট ভেঙেছে মুজিবের ঘূর্ণিবল।বুধবার রাতে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ বিগব্যাশে এমন কীর্তি গড়লেন আফগান অফস্পিনার মুজিব উর রহমান। এদিন হোবার্ট হারিকেনসের বিপক্ষে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন ব্রিসবেন হিটের মুজিব। হাত ঘুরিয়ে মুজিব পরিষ্কার বোল্ড আউট করেন- বেন ম্যাকডরমট, ডেভিড মালান, উইল পার্কার, স্কট বোল্যান্ডকে। আর নিজের করা বলেই ক্যাচ লুফে নেনে কেমো পলের। কিন্তু মুজিবের এমন অসাধারণ পারফরম্যান্সের পরও তার দল জেতেনি। শ্বাসরুদ্ধকর সেই ম্যাচে মাত্র ১ রানে গেছে ব্রিসবেন হিট।শেষ ওভারে ব্রিসবেন হিটের দরকার ছিল ৭ রান, হাতে ৩ উইকেট। কিন্তু বোলার স্কট বোল্যান্ডের ওই ওভারে সেট ব্যাটসম্যান জেমস বাজলে (৪৯*) আর মার্ক স্টেকেতে মিলে ৫ রান নিতে সক্ষম হয়।দল হারলেও এমন অনন্য কীর্তির কারণে ম্যাচসেরার পুরস্কারটি উঠেছে মুজিবের হাতেই।
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,