editor
প্রকাশিত: 4:46 PM, December 31, 2020
অনলাইন ডেস্ক
মাউন্ট মুঙ্গানুয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট হারের জন্য পরোক্ষভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) দুষলেন দেশটির অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।তার মতে, অভিজ্ঞদের বাদ দিয়ে অনভিজ্ঞ তরুণদের নিয়ে সাদামাটা একাদশ গড়ায় এ টেস্ট ম্যাচ হেরেছে পাকিস্তান। বুধবার ব্যাপক নাটকীয়তার পর অনাকাঙ্খিতভাবে নিউজিল্যান্ডের কাছে ১০১ রানে হেরে যায় পাকিস্তান। ফাওয়াদ আলম ও অধিনায়ক রিজওয়ানের দৃঢ় ব্যাটিং দেখে মনে হচ্ছিল ড্র করতে চলেছে পাকিস্তান। মাত্র ৪.৩ ওভার ব্যাট করতে পারলে পাকিস্তান এই ম্যাচ ড্র করতে পারত। কিন্তু সে আশার গুড়ে বালি মিশিয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। ২৭১ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।এমন হারের পর বুধবার নিজের টুইটার হ্যান্ডেলে মোহাম্মদ হাফিজ লেখেন, আন্তর্জাতিক পরিসর হচ্ছে তৈরি করা ক্রিকেটারের পারফরমের জায়গা। সেখানে প্রতিভা বিকষিত করা সুযোগ থাকবে। ঘরোয়া ক্রিকেটে বা একাডেমিতে ভালোভাবে প্রশিক্ষিত ও নিকষিত হওয়ার আগে কোনো ক্রিকেটারকে জাতীয় পর্যায়ে খেলানো ঠিক নয়। এমন সহজ বিষয়টি যদি কারও (পিসিবি) মাথায় ঢোকে।
#মৌসুমি উপদেশ এমন টুইট করে ঘুরিয়ে পেচিয়ে পিসিবির টিম ম্যানেজমেন্টের দল নির্বাচনে অজ্ঞতার বিষয়টি ইঙ্গিত করলেন হাফিজ।তবে এমন টুইটের পর নিউজিল্যান্ডে সফররত পাক দলের প্রশংসাও করেন হাফিজ।৪০ বছর বয়সী এই অলরাউন্ডার অন্য একটি টুইটে লেখেন, এই টেস্টে কিইউদের বিপক্ষে পাক দলের প্রাণবন্ত মনোভাব ও শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার মানসিকতা বেশ প্রশংসার দাবি রাখে। খেলোয়াড়দের এমন লড়াকু আচরণই দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।আগামী ৩ জানুয়ারি ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট ম্যাচের দ্বিতীয়টি শুরু হবে। সেই টেস্টকে সামনে রেখে একাদশে পরিবর্তনের কোনো ইঙ্গিত এখনও পাওয়া যায়নি। তবে প্রথম টেস্টের মতো দ্বিতীয়টিতেও যথারীতি থাকছেন না দুই তারকা ব্যাটসম্যান বাবর আজম ও শাদাব খান।
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,