editor
প্রকাশিত: 10:29 PM, January 1, 2021
অনলাইন ডেস্ক:
মৌসুম শেষে লিওনেল মেসি বার্সেলোনা ছাড়বেন কি না নিশ্চিত নয়। সমপ্রতি এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, নিজেই জানেন না মৌসুম শেষে তার গন্তব্য কোথায় হবে। যুক্তরাষ্ট্রে মেজর সকার লীগে (এমএলএস) খেলা এবং দেশটির বিলাসবহুল জীবনের স্বাদ উপভোগের ইচ্ছের কথাও জানিয়েছেন ছয়বারের বর্ষসেরা ফুটবলার। তবে সেটা ভবিষ্যতের ভাবনা।
এরই মধ্যে বৃটিশ ও স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, ৭.২৫ মিলিয়ন পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৩ কোটি টাকা) যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন মেসি।স্প্যানিশ রেডিও কাদেনা সার বুধবার জানিয়েছে, ‘২০২৩ পর্যন্ত বার্সেলোনাতেই থাকছেন মেসি। এরপর পাড়ি জমাতে পারেন যুক্তরাষ্ট্রে। মেসির এমন সিদ্ধান্তের পেছনে রয়েছে সন্তানদের পড়াশোনার বিষয়টি। বিশ্ববিদ্যালয়ে ঢোকার আগে সেখানকার স্কুলে সন্তানদের পড়ানোর ইচ্ছা মেসির।’
মেসি অ্যাপার্টমেন্ট কিনেছেন মিয়ামির পোরশে টাওয়ারে।৬০তলার এই ভবনের বিশেষত্ব হলো ‘গাড়িতে বসেই লিফটের মাধ্যমে নিজের অ্যাপার্টমেন্টে যাওয়া যাবে’। পোরশে টাওয়ার থেকে দেখা যাবে সমুদ্রের নৈসর্গিক দৃশ্য। মিয়ামিতে রয়েছে মেজর সকার লীগের ক্লাবও। ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ইন্টার মিয়ামি এবছর থেকে খেলা শুরু করেছে এমএলএসে।
পোরশে অ্যাপার্টমেন্ট থেকে গাড়িতে ২৫ মিনিটের দূরত্ব ইন্টার মিয়ামি স্টেডিয়াম। ক্যারিয়ারের সায়হ্নে এসে অনেক তারকা ফুটবলারই পাড়ি জমান এমএলএসে। মোটা অঙ্কের বেতনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিলাসবহুল জীবন এর অন্যতম কারণ। পেলে, ডেভিড বেকহ্যাম, আন্দ্রেয়া পিরলো, ডেভিড ভিয়া, ইব্রাহিমোভিচরা খেলেছেন ‘তারকাদের বৃদ্ধাশ্রম’ নামে পরিচিত মেজর সকার লীগে।
গত আগস্টে বার্সা ছাড়তে চেয়েছিলেন মেসি। ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি লোভনীয় প্রস্তাব দিয়েছিল আর্জেন্টাইন মহাতারকাকে। তিন বছর ইংলিশ প্রিমিয়ার লীগে খেলার পর শেষ দুই বছর মেজর সকার লীগে খেলার কথা উল্লেখ ছিল সিটিজেনদের ওই প্রস্তাবে। সিটি ফুটবল গ্রুপের মালিকানাধীন নিউইয়র্ক সিটি এফসি খেলে এমএলএসে। ইংলিশ ট্যাবলয়েড দ্য সান সমপ্রতি জানিয়েছে, মেসিকে আবারো একই প্রস্তাব দিতে চলেছে ম্যানচেস্টার সিটি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,