editor
প্রকাশিত: 1:22 PM, January 2, 2021
অনলাইন ডেস্ক:
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএর সভাপতি একেএম সেলিম ওসমানের মালিকানাধীন রফতানিমুখী পোশাক শিল্প প্রতিষ্ঠান উইজডম এ্যাটায়ার্স লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুর এলাকায় অবস্থিত কারখানাটির ডাইং সেক্টরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে কারখানার বিপুল পরিমাণ থান কাপড় পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে মণ্ডলপাড়া ও ফতুল্লার বিসিক ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কারখানা সূত্রে জানা গেছে, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে কারখানা বন্ধ ছিল। ধারনা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। ডাইং সেক্টরে থাকা বিপুল পরিমাণ ফেব্রিকস পুড়ে গেছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। তবে কত টাকার মালামাল পুড়ে গেছে তা তাৎক্ষনিক ভাবে জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল-আরেফিন জানান, উইজডম এ্যাটায়ার্সের ডাইং সেক্টরের ডাস্টে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে মণ্ডলপাড়া ও ফতুল্লা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আমি নিজেও ঘটনাস্থলে গিয়েছি। আগুন নিয়ন্ত্রণের তদারকি করেছি।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে আনুমানিক ৫০ লাখ টাকা মূল্যমানের মালপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ প্রাথমিকভাবে আমাদের কাছে দাবি করছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করে বলতে পারব।
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,