editor
প্রকাশিত: 7:17 PM, January 2, 2021
অনলাইন ডেস্ক:
ফেডারেশন কাপে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম আবাহনী। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম কোয়ার্টার ফাইনালে শেখ রাসেলকে ২-০ গোলে হারায় বন্দর নগরীর দলটি। চট্টগ্রাম আবাহনী দুই গোল পায় ম্যাচের অতিরিক্ত সময়ে। আর ম্যাচের ৬৭তম মিনিটি পেনাল্টি মিস করে শেখ রাসেল। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকা ম্যাচ হঠাৎ জমে ওঠে অতিরিক্ত সময়ে। আক্রমণ পাল্টা আক্রমণে অতিরিক্ত সময়ের প্রথমার্ধও থাকে গোলশূন্য।
তবে দ্বিতীয়ার্ধে চট্টগ্রাম আবাহনীর হয়ে গোল দুটি করেন রাকিব ও মান্নাফ রাব্বী। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম আবাহনীর কাওসার আলী রাব্বিকে অযথা ঘুসি মেরে লাল কার্ড দেখেন শেখ রাসেলের তকলিস আহমেদ।গ্রুপ পর্বে বসুন্ধরার বিপক্ষে হেরে যাওয়া ম্যাচটিতে পুরোটা সময় খেলতে পারেননি ব্রাজিলিয়ান স্ট্রাইকার নিক্সন গুলের্মেকে। পরীক্ষিত নাইজেরিয়ান চিনেদু ম্যাথিউ তো মাঠেই ছিলেন না করোনার কারণে।এই দুই বিদেশিকেই ছাড়াই কাল কোয়ার্টার ফাইনাল খেলতে নামে চট্টগ্রাম আবাহনী। দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলারের অনুপস্থিতি খুব চোখে পড়েনি চট্টগ্রাম আবাহনীর খেলায়। অন্যদিকে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র চার বিদেশি নিয়ে মাঠে নামলেও খেলায় ছিলো না পরিকল্পনার ছাপ। এদিন ম্যাচের ১৭তম মিনিটে গোল করার দারুণ একটি সুযোগ আসে চট্টগাম আবাহনীর। নিজেদের অর্ধে থেকে আইভরিকোস্টের মিডফিল্ডার চার্লস দিদিয়ের লং পাস খুঁজে নেয় মান্নাফ রাব্বিকে।
দ্রুতগতিতে বক্সের মধ্যে ঢুকে পড়ে শট নিলে তা শেখ রাসেল গোলকিপার আশরাফুল ইসলাম রানার পায়ে লেগে বাইরে চলে যায়। পরপর দুটি কর্নার আদায় করে রাসেলের ওপর চাপ সৃষ্টি করে মারুফুল হকের দল। ৯ মিনিট পর ফের আক্ষেপে পুড়ে বন্দরনগরীর দলটি। মান্নাফ রাব্বির মাইনাসে বক্সের মধ্যে বল পেয়ে দিদিয়েরের নেয়া ডান পায়ের প্লেসিং শট পোস্টের খুব কাছ দিয়ে বাইরে চলে যায়। তবে পেনাল্টি থেকে গোল করতে না পারায় অলব্লুজদের হতাশ করেন করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লোপেজ রদ্রিগেজ। ৬৭ মিনিটে বক্সের মধ্যে বল নিয়ে ঢুকে পড়া রাসেলের নাইজেরিয়ান মিডফিল্ডার ওবি মোনেকেকে অবৈধভাবে বাধা দেন চট্টগ্রাম আবাহনীর উজবেকিস্তান ডিফেন্ডার পুলাতোভ শুকুর আলী। রেফারি আনিসুর রহমান পেনাল্টির বাঁশি বাজান। কিন্তু পেনাল্টিতে লোপেজের শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন চট্টগ্রাম আবাহনীর গোলকিপার মো. নাঈম।
দু’দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেই বাজিমাত চট্টগ্রাম আবাহনীর। ১০৭ মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় তারা। সতীর্থের কাছ থেকে বক্সের মধ্যে বল পান রাকিব হোসেন। ঠান্ডা মাথায় বাঁ পায়ের শটে জালে জড়িয়ে দেন তিনি (১-০)। তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না শেখ রাসেলের গোলকিপার আশরাফুল ইসলাম রানার। মিনিট সাতেক পর দ্বিতীয় গোলের আনন্দে মেতে ওঠে চট্টলার ক্লাবটি। মাঝমাঠ থেকে চার্লস দিদিয়েরের বাড়ানো বল খুজে নেন মান্নাফ রাব্বিকে। বক্সের মধ্যে ঢুকে পড়া রাব্বি দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোল করে উচ্চ্বাসে মাতিয়ে তোলেন দলকে (২-০)। ম্যাচের অন্তিম সময়ে মেজাজ হারিয়ে চট্টগ্রাম আবাহনীর কাউসার আলী রাব্বির মুখে ঘুসি মারেন তকলিস। তাকে লাল কার্ড দেখাতে দেরি করনেনি রেফারি আনিসুর রহমান সাগর। ফলে আসন্ন লীগের প্রথম ম্যাচে খেলতে পারবেন না তকলিস।
S/H-(Rabbi-4)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,