editor
প্রকাশিত: 3:20 PM, January 4, 2021
অনলাইন ডেস্ক
আজ দুপুরে এক সংবাদ বিবৃতির মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলের সদস্য সংখ্যা ২৪ জন। সেখান থেকে প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে শেষবার যাচাই করে ১৭ জনে দল কমিয়ে আনা হতে পারে।
তবে এই ২৪ সদস্যের স্কোয়াডে রাখা হয়নি বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। দলে জায়গা হয়েছে পেসার শরীফুলের।
আগামী বিশ্বকাপের কথা চিন্তা করেই মাশরাফিকে রাখা হয়নি বলে জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
২৪ সদস্যের প্রাথমিক স্কোয়াডে নতুন মুখ রয়েছেন ছয়জন। তারা হলেন- ইয়াসির আলি রাব্বি, মোহাম্মদ শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও শেখ মাহাদি হাসান।পেসার হিসেবে পুরোনোদের মধ্যে রয়েছেন তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও আলআমিন হোসেন। পাশাপাশি পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনকে রাখা হয়েছে।জানা গেছে, প্রাথমিক দলকে দুই গ্রুপে ভাগ করে ১৪ ও ১৬ জানুয়ারি মিরপুরে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স চূড়ান্ত দল বাছাইয়ে ভূমিকা রাখবে। ১৬ জানুয়ারি ম্যাচের পর ১৭ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। দুটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সফরে আসবে ১০ জানুয়ারি। ২০ তারিখ শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ হবে ২২ ও ২৫ তারিখ। টেস্ট সিরিজ শুরু হবে ৩ ফেব্রুয়ারি। দ্বিতীয় ম্যাচটি হবে ১১ ফেব্রুয়ারি তারিখ থেকে।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রাথমিক স্কোয়াড ,তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, ইয়াসির আলি রাব্বি, মোহাম্মদ নাইম শেখ, তাসকিন আহমেদ, মোহাম্মদ আলআমিন হোসেন, মোহাম্মদ শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, মাহাদি হাসান এবং রুবেল হোসেন।
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,