editor
প্রকাশিত: 9:28 PM, January 4, 2021
অনলাইন ডেস্ক:
চোট কাটিয়ে ফিরলেন লিওনেল মেসি। স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার জার্সিতে নিজের ৫০০তম ম্যাচে অসংখ্য সুযোগ নষ্ট করে হতাশ করলেন। তবে হুয়েস্কার বিপক্ষে বার্সাকে জয় এনে দেয়া ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের গোলে রাখলেন অবদান। রোববার রাতে ১-০ গোলের কষ্টার্জিত জয়ে বছর শুরু করল রোনাল্ড কোম্যানের দল।
প্রথম নন-স্প্যানিশ খেলোয়াড় হিসেবে লা লিগায় ৫০০তম ম্যাচ খেলার কীর্তি গড়লেন মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দু’বার গোলবঞ্চিত করেছেন হুয়েস্কা গোলরক্ষক। ২৭তম মিনিটে কাক্সিক্ষত গোলের দেখা পায় বার্সেলোনা। ডি-বক্সের মুখে মেসির বাড়ানো দারুণ ক্রসে লক্ষ্যভেদ করেন ডি ইয়ং।
চলমান আসরে চতুর্থ অ্যাসিস্ট করলেন মেসি।গত মৌসুমে ২৯ ম্যাচে ২ গোল ও ২ অ্যাসিস্ট ছিল ডি ইয়ংয়ের। এবার ১৬ লীগ ম্যাচে ২ গোল ও ১ অ্যাসিস্ট এই ডাচ মিডফিল্ডারের।
শেষ চার লীগ ম্যাচে দ্বিতীয় জয় পেল বার্সেলোনা। ১৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এলো কাতালানরা।
আরেক ম্যাচে লুইস সুয়ারেজের শেষদিকের গোলে আলাভেসকে ২-১ ব্যবধানে হারিয়ে শীর্ষে উঠেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ১২ ম্যাচে ৩৮ পয়েন্ট তাদের। দুইয়ে নেমে যাওয়া রিয়াল মাদ্রিদের সংগ্রহ ১৪ ম্যাচে ৩৬ পয়েন্ট।
S/H-(Rabbi-4)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,