editor
প্রকাশিত: 2:00 PM, January 6, 2021
অনলাইন ডেস্ক
নিম্নমানের রড ও নির্মাণসামগ্রী ব্যবহার করে গাজীপুরের পূবাইলের নন্দীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের নির্মাণকাজে ফের অনিয়মের অভিযোগ উঠেছে।মঙ্গলবার ওই স্কুলের ভবনের বেস ঢালাইয়ে নিম্নমানের পুরনো রড ও সিমেন্ট ব্যবহার করতে দেখে এলাকাবাসী নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন বলে জানা গেছে।জানা যায়, সরকারি বরাদ্দকৃত ৭০ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের (শিক্ষা) সার্বিক তত্ত্বাবধানে আক্তারুজ্জামান এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে ৪২নং ওয়ার্ডের নন্দীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ চলছিল। আগামী জুন মাসে শেষ হওয়ার কথা নির্মাণকাজের। ইতিমধ্যে ভবনের বেস ঢালাই করতে নিম্নমানের পুরনো রড ও সিমেন্ট ব্যবহার করতে দেখে এলাকাবাসী কাজে বাধা দেন।স্থানীয়রা অভিযোগ করে জানান, রাতের অন্ধকারে ভাঙাড়ির দোকানের রড ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করে নির্মাণকাজ চলছিল। ওই সময় এলাকাবাসী নির্মাণকাজ বন্ধ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। ফলে মঙ্গলবার দুপুরে গাজীপুর সদর উপজেলা উপসহকারী প্রকৌশলী ফারুক হোসেন কাজ বন্ধ করে নতুন রড ও সিমেন্ট আনতে বলেন ওই ঠিকাদার প্রতিষ্ঠানকে।এলাকাবাসী অভিযোগ করে যুগান্তরকে জানান, প্রকৌশলী ফারুক আসার আগে অনেক পুরনো নিম্নমানের রড ও জমাট বাঁধা সিমেন্ট সরিয়ে ফেলেছে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান।
ঠিকাদারি প্রতিষ্ঠানের কথিত ম্যানেজার আমির হোসেন বলেন, রড ভালো, একটু সিমেন্টের দাগ লেগেছে।
তবে স্কুলে কর্মরত নির্মাণ শ্রমিকরা জানান, বিভিন্ন স্থানে চলমান কাজের রড এখানে কাজে লাগানো হচ্ছে।
এ বিষয়ে গাজীপুরের সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল জাকি যুগান্তরকে জানান, আমি নিজে গিয়ে দেখেশুনে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।
উল্লেখ্য, ২০১৮ সালে ওই স্কুল ভবন নির্মাণের সাত বছরের মাথায় এসে ধসে পড়েছিল। আর এই অভিযোগে মঙ্গলবার নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন এলাকাবাসী।
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,