editor
প্রকাশিত: 2:16 PM, January 6, 2021
অনলাইন ডেস্ক
শ্রীমঙ্গলে মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যাবের পক্ষ থেকে সেবা দেয়ার লক্ষ্যে ‘র্যাব সেবা সপ্তাহ’ শুরু হয়েছে।র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের আয়োজনে ১ জানুয়ারি জুমার নামাজ শেষে শহরের ওয়াপদা মসজিদে বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে র্যাব সেবা সপ্তাহ শুরু হয়।আগামী ১১ জানুয়ারি পর্যন্ত এ সেবা চলবে। এ সময়ে র্যাব সপ্তাহে গরিব দুস্থ ও এতিমদের মাঝে খাবার, অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবেএ উপলক্ষে গত ২ জানুয়ারি র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের আয়োজনে উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর গাউছিয়া জালালিয়া মমতাজিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার গাউছিয়া নেওয়াজ এতিমখানার ১২০ এতিম শিশুর মধ্যে খাবার বিতরণ করা হয়।এ ছাড়া সোমবার র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের আয়োজনে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় এ উপলক্ষে বৃক্ষরোপণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন সিপিসি-২ শ্রীমঙ্গল র্যাব ৯-এর কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি, স্কোয়াড কমান্ডার এএসপি আফসান আল আলম, সিরাজনগর গাউছিয়া জালালিয়া মমতাজিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি আল্লামা শেখ মোহাম্মদ আব্দুল করিম সিরাজনগরী, প্রিন্সিপাল মুফতি শেখ শিব্বির আহমদসহ মাদ্রাসা শিক্ষক ও র্যাব ৯-এর সদস্যরা।এ ব্যাপারে র্যাব ৯-এর শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে র্যাবের পক্ষ থেকে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত র্যাব সপ্তাহে গরিব দুস্থ ও এতিমদের মধ্যে খাবার, অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,