editor
প্রকাশিত: 3:41 PM, January 7, 2021
অনলাইন ডেস্ক:
ইতালিয়ান লিগ সিরিআর চলতি আসরের শুরু থেকে উড়ছিল ঐতিহ্যবাহী ক্লাব এসি মিলান। কোনো প্রতিপক্ষের কাছেই হারছিল না তারা।অবশেষে উড়ন্ত মিলানকে মাটিতে নামাল ৯ বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস।বুধবার রাতে অজেয় এসি মিলানকে ৩-১ গোলে হারিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। যদিও এ ম্যাচে জালের দেখা পাননি জুভেন্টাসের গোলমেশিন রোনাল্ডো।
ম্যাচের ১৮ মিনিটের সময় আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালার সহায়তায় লিড এনে দেন ফেডরিখ চিয়েসা। দিবালার ব্যাকহিলে বল পেয়ে আড়াআড়ি শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন চিয়েসা।বিরতিতে যাওয়া কিছু আগ মুহূর্তে সমতায় ফেরে মিলান। ৪১ মিনিটের সময় ডি-বক্সের মাথা থেকে বুলেট গতির শট নেন ডেভিড কালাব্রিয়া, যা বুঝেই উঠতে পারেননি জুভেন্টাস গোলরক্ষকের।
১-১ সমতায় বিরতিতে যায় দুদল।দ্বিতীয়ার্ধে ফিরে ফের মিলান শিবিরে আঘাত হানেন চিয়েসা। এবারও নেপথ্য নায়ক দিবালা। পাল্টা আক্রমণ থেকে ৬২ মিনিটে দিবালার দারুণ এক ক্রসে জোরালো শট নেন চিয়েসা। মিলানের জাল ভেদ করে তা মুহূর্তেই।ম্যাচের ৭৬ মিনিটে মিলানের কফিনে শেষ প্যারেক ঠুকে দেন বদলি হিসেবে নামা ওয়েস্টন ম্যাককেনি।৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।
তবে এ পরাজয়ের পরও শীর্ষস্থান ধরে রেখেছে এসি মিলান। ১৬ ম্যাচে ১১ জয় ও ৪ ড্রয়ে তাদের সংগ্রহ ৩৭ পয়েন্ট।আর এ জয় দিয়ে চারে উঠেছে ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট পাওয়া জুভেন্টাস। টেবিলের দুইয়ে রয়েছে ইন্টার মিলান (৩৬) ও তিন নম্বরে রোমার অবস্থান (৩৩ পয়েন্ট)।
ম্যাচ হাইলাইটস দেখুন-
S/H-(Rabbi-4)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,