editor
প্রকাশিত: 11:11 AM, September 17, 2020
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে ও বৈরী আবহাওয়ায় বেনাপোল বাজারে কয়েকদিনের ব্যবধানে অস্বাভাবিকভাবে কাঁচা তরকারির দাম বৃদ্ধি পেয়েছে। বিগত কয়েকদিনের ব্যবধানে প্রতিটি সবজির দাম প্রায় ১০ থেকে ১৫ টাকা হারে বেড়ে গেছে।
এর ফলে দিন দিন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে তরকারির দাম। দিন আনা দিন খাওয়া মানুষগুলো পড়েছে সবচেয়ে বিপাকে। প্রায় না খেয়েই তাদের দিন যাপন করতে হচ্ছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় বেনাপোল বাজারে ঘুরে দেখা যায়, বেগুন বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা, টমেটো ৮০-৮৫ টাকা, কাঁচামরিচ ১৪০-১৫০ টাকা, কলা ৫০-৫৫ টাকা, পেঁয়াজ ৬৫-৭০ টাকা, আলু ৩৫-৪০ টাকা, পেঁপে ২৫-৩০ টাকা, কচুর লতি ৩৫-৪০ টাকা, কচুর মুখি ৩৫-৪০ কেজি দরে বিক্রি হচ্ছে।
এ সময় বেনাপোল বাজারে বাজার করতে আসা আনিছুর নামে একজন দিনমজুর ক্রেতা বলেন, ‘আমরা ভাই গরিব মানুষ। দিনমজুর, কামলা খাটি খায়। দিনে যা জুটে তাই দিয়ে বাজার করি খায়। কিন্তু নিত্যপণ্যের দাম প্রতিদিন এমন হারে বাড়তে থাকলে আমাদের পরিবার নিয়ে না খেয়ে দিন কাটাতে হবে। প্রশাসন যদি এখনই ব্যবস্থা না নেয়, তাহলে আমাদের না খায়ি মরা লাগবি।’
বেনাপোল বাজারের তরকারি দোকানদার মিজান বলেন, ক্ষেতওয়ালারা ক্ষেত থেকে সবজি এনে আড়তদারদের কাছে দেন। আমরা আড়তদারদের কাছ থেকে সেই তরকারি কিনে এনে খুচরা বাজারে বিক্রি করি। আর যেদিন যেমন দামে কিনে আনি, সেদিন তেমন দামে বিক্রি করি। এক্ষেত্রে আমাদের মতো দোকানদারদের কাছ থেকে তরকারির দাম বৃদ্ধি পাওয়ার কোন সুযোগ নেই।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।