editor

প্রকাশিত: 3:56 PM, January 9, 2021

চট্টগ্রামে ৪ মাসে এলো ২৭১৭ কেজি সোনা

চট্টগ্রামে ৪ মাসে এলো ২৭১৭ কেজি সোনা

মাত্র দু’টি স্বর্ণের বার আনার সুযোগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গত ৪ মাসে এলো ২ হাজার ৭১৭ কেজি সোনা। যা গত এক বছরে আসা মোট স্বর্ণের পরিমাণের চেয়েও ২০ গুণ বেশি। আর দিন দিন বাড়ছে এই স্বর্ণের বার আনা।
বিমানবন্দরে কর্মরত কাস্টমসের সহকারী কমিশনার মুছা খান শনিবার সকালে এ তথ্য জানান। তিনি জানান, করোনাকালীন সময়ে বন্ধ থাকার পর বিমান চলাচল শুরু হলে বৈধ ও অবৈধভাবে সোনা আনা শুরু করে যাত্রীরা। এরমধ্যে গত অক্টোবর মাসে ২২২৪ পিস, নভেম্বর মাসে ৯৩৬৭ পিস এবং ডিসেম্বর ১১২৬০ পিস স্বর্ণের বার যাত্রীরা এনেছেন ঘোষণা দিয়ে। এর আগে সবচেয়ে কম স্বর্ণের বার আসে গত সেপ্টেম্বর। এ মাসে আসে মাত্র ৩০ পিস।অন্যদিকে, ৩৪৫টি স্বর্ণের বার ছিল ঘোষণা বহির্ভুত। যা কাস্টমস কর্মকর্তারা তল্লাশি করে যাত্রীদের কাছ থেকে উদ্ধার করে। সেগুলোও রাজস্ব দিয়ে ছাড়িয়ে (ডিটেকশন মেমো) নিয়েছেন যাত্রীরা। সবমিলিয়ে স্বর্ণের বার এসেছে মোট ২৩ হাজার ২২৬টি। যার ওজন ২৭১৭ কেজি। যেখান থেকে বৈধভাবে ৬৭ কোটি ১১ লাখ ৭৭ হাজার ৬৩৮ টাকা রাজস্ব আয় করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস।

এর আগে সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিদেশ থেকে দুটি স্বর্ণের বার নিয়ে আসা যাবে বলে ঘোষণা দেয়। এই সুযোগে চার মাসে দেশে এসেছে ২ হাজার ৭১৭ কেজি সোনা। তবে বৈধ ও অবৈধ পথে আসা এতো স্বর্ণ যাচ্ছে কোথায় তা জানেন না কাস্টমস কর্মকর্তারা।
কাস্টমসের তথ্যমতে, স্বর্ণ পাচারের ট্রানজিট হিসেবে ব্যবহার হচ্ছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। এ বন্দর দিয়ে মধ্যপ্রাচ্যের দেশ দুবাই, সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান থেকে অবাধে স্বর্ণ পাচার হয়ে আসছিল একসময়। কিন্তু সম্প্রতি সরকার স্বর্ণের দুটি বার আনার সুবিধা দেয়ায় এখন বৈধ পথেই নিয়ে আসা হচ্ছে স্বর্ণগুলো।
দেশের ভেতরে এতো স্বর্ণ ঢুকলেও শেষপর্যন্ত সেগুলো আর দেশে থাকছে না বলে জানিয়েছেন বেশ কয়েকজন স্বর্ণ ব্যবসায়ী। তারা বলছেন, চট্টগ্রাম মহানগরীর রিয়াজ উদ্দিন বাজার, খাতুনগঞ্জ, আগ্রাবাদ, হালিশহরের পাচারকারীদের হাতবদল হয়ে এসব স্বর্ণ চলে যাচ্ছে ভারতে।

চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ ফখরুল আলম এ প্রসঙ্গে বলেন, যাত্রীদের আনা স্বর্ণ কিভাবে ব্যবহার হচ্ছে তা আমাদের জানা নেই। তবে এখান থেকে অন্য পথে পার্শ্ববর্তী দেশে পাচারের খবরও আমরা মাঝে মাঝে পত্রপত্রিকায় দেখি। তবে সরকার দুটি স্বর্ণের বার নিয়ে আসার বৈধতা দেয়ায় সরকার ভালই রাজস্ব পাচ্ছে। এর আগে যেসব স্বর্ণ অবৈধভাবে যাত্রীরা আনতেন। সেটি এখন বৈধভাবে আনছেন।
সূত্রমতে, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২০ সালের জানুয়ারি মাসে এসেছে ৮২৯০ গ্রাম স্বর্ণ, ফেব্রুয়ারি মাসে এসেছে ৬৬৭ গ্রাম, মার্চে ৭২৪ গ্রাম। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকে আন্তর্জাতিক ফ্লাইট। পরে ফ্লাইট পুনরায় চালুর সাথে সাথে অনেকটা ঝড়ের বেগে স্বর্ণ ঢুকতে শুরু করে বাংলাদেশে।
এর আগে ২০১৯ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরে মাত্র ১৯৩ কেজি স্বর্ণ উদ্ধার হয়, যা পাচার করা স্বর্ণের তুলনায় অতি নগণ্য। আর আন্তর্জাতিক পর্যায়ে ফ্লাইট চালুর পর থেকে গত চার মাসে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ২৬৭৫ কেজি ঘোষণা দিয়ে আনা হয়েছে। ৪১ কেজি স্বর্ণ ডিটেকশন মেমো (ডিএম) এর মাধ্যমে আনা হয়েছে।

{DIPU}

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,