editor
প্রকাশিত: 7:32 PM, January 9, 2021
অনলাইন ডেস্ক
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের পূর্ব নাখালপাড়ায় দুই বোনকে হত্যা করা হয়েছে। বড় বোন ইয়াসমিন আক্তারকে (৩০) কুপিয়ে এবং তার ছোটো বোন শিমু আক্তারকে (১৬) শ্বাসরোধে হত্যা করা হয়।
ঘটনাস্থল থেকে ইয়াসমিনের সাবেক স্বামী রিকশাচালক রনি মিয়াকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে পুলিশের কাছে সোর্পদ করা হয় তাকে। শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনার পর পুলিশ দুই বোনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে, রনি দুজনকে হত্যার কথা স্বীকার করেছেন। নিহত ইয়াসমিন পোশাককর্মী আর শিমু সম্প্রতি নাবিস্কো এলাকায় একটি প্রতিষ্ঠানে কাজে যোগ দিয়েছিলেন। তাদের বাড়ি নরসিংদীতে। রনির বাড়ি জামালপুরে। চার মাস আগে ইয়াসমিনের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল বিভাগের এডিসি হাফিজ আল ফারুক যুগান্তরকে বলেন, ঘটনার পর রনি মিয়াকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছেন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, দুপুর সোয়া ১টার দিকে পূর্ব নাখালপাড়ার ২৫৩/৩ নম্বর ভবনের তৃতীয় তলায় একটি কক্ষে রনি তার স্ত্রীকে দা দিয়ে কোপানোর সময় আশপাশের লোকজন জানালা দিয়ে দেখতে পান। পরে আশপাশের লোকজন সেখানে জড়ো হলে রনি ভেতর দিয়ে দরজা বন্ধ করে দেন। দরজা ভেঙে কক্ষে প্রবেশ করেন আশপাশের লোকজন। ঘরে ঢুকে তারা দুই নারীর নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
পারিবারিক সূত্র জানায়, রনি রিকশা চালালেও বেশিরভাগ সময় বেকার থাকতেন। জুয়া খেলার পাশাপাশি মাদক সেবনও করেন রনি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি হয়। জুয়া ও মাদকের পথ থেকে সরে না আসায় চার মাস আগে রনিকে তালাক দেন ইয়াসমিন। এতে রনি ক্ষুব্ধ হন। গত ১ জানুয়ারি ইয়াসমিন ও শিমু ২৫৩/৩ পূর্ব নাখালপাড়া ভবনের তৃতীয় তলায় একটি কক্ষ ভাড়ায় ওঠেন। রনি-ইয়াসমিন দম্পতির দুই মেয়ে। তিন বছরের মেয়ে নরসিংদীতে নানীর বাসায় থাকে আর বড় মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী রোকসানা মায়ের সঙ্গে থাকে।
রোকসানা জানায়, তালাকের আগে প্রায়ই তার মাকে তার বাবা মারধর করতেন। ঘরের জিনিসপত্র বিক্রি করে জুয়া খেলতেন ও মাদক সেবন করতেন তার বাবা। এ কারণেই তার মা রনিকে তালাক দেন।
পুলিশ জানিয়েছে, শনিবার বেলা ১২টার দিকে ইয়াসমিনের বাসায় যান রনি মিয়া। শিমু একা বাসায় ছিলেন। শ্বাসরোধে তাকে হত্যা করে কম্বলে পেঁচিয়ে খাটে শুইয়ে রাখেন রনি। সাবেক স্ত্রী ইয়াসমিনের অপেক্ষায় ওই ঘরেই লাশের পাশে বসেছিলেন তিনি। তৈরি পোশাক কারখানা থেকে টিফিন সময়ে দুপুর সোয়া ১টার দিকে ইয়াসমিন বাসায় আসেন। ইয়াসমিন ঘরে ঢোকামাত্র রনি বটি দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। জানালা দিয়ে কোপাতে দেখতে পান কয়েকজন। লোকজনের উপস্থিতি টের পেয়ে রনি ভেতর দিয়ে দরজা বন্ধ করে দেন। পরে দরজা ও জানালা ভেঙে লোকজন ঘরে ঢুকে রনিকে আটক করে গণধোলাই দেয়। এতে তিনি আহত হন। পুরো ঘর রক্ত ছিটিয়ে ছিলো বলে জানিয়েছেন প্রত্যক্ষর্শীরা।
প্রতিবেশী মীর মিনার জানান, শনিবার দুপুর সোয়া ১টার দিকে তিনি গোসল করছিলেন নিজের বাসায়। এ সময় পাশের বাড়ির তৃতীয় তলায় নারীর চিৎকার শোনেন। তিনি জানালায় উঁকি মেরে দেখেন, রনি তার সাবেক স্ত্রীকে বটি দিয়ে এলোপাতাড়ি কোপাচ্ছে। তিনি বারবার জানালার ওপাশ থেকে বারণ করেন রনিকে। কিন্তু কোনো কথায় কর্ণপাত না করে কোপাতে থাকেন রনি। এক পর্যায়ে মিনার জানালা ভেঙে ওই বাসায় ঢোকেন। আশপাশের লোকজনও ছুটে আসে। ততক্ষণে রক্তক্ষরণে ইয়াসমিনের মৃত্যু হয়। রনিকে আটকে রেখে ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকা হয়। পুলিশের কাছে সোপর্দ করা হয় রনিকে। গণপিটুনিতে আহত হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন তিনি।
খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে আসে এবং হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করে। সন্ধ্যায় পুলিশ দুই বোনের লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
পুলিশের একজন কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে পারিবারিক কলহের জেরে রনি মিয়া এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। প্রথমে শ্যালিকাকে শ্বাসরোধে এবং পরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে রক্তাক্ত বটিসহ রনিকে আটক করা হয়েছে। ইয়াসমিনের শরীরের বিভিন্ন অংশ ক্ষতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
{DIPU}
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,