editor
প্রকাশিত: 5:06 PM, January 10, 2021
লালমনিরহাটের হাতীবান্ধায় পাঁচজন চোরাকারবারিকে আটক করে থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে বিজিবি। এ ঘটনায় মোট ছয়জনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে। এরমধ্যে চারজন ভারতীয় নাগরিক ও দুজন বাংলাদেশি।
আটককৃতদের রবিবার দুপুরের আদালতের মাধ্যমে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়। এর আগে শনিবার উপজেলার ভুটিয়া মঙ্গল এলাকায় ১৫বিজিবির দইখাওয়া বিওপির সদস্যরা তাদের আটক করে।
আটককৃতরা হলেন, কোচবিহার জেলার শিতলকুচি থানার গিতালদহ বড় মরিচা গ্রামের জাহেদুল ইসলামের পুত্র আমির হোসেন বুলেট(২০), ওই এলাকার ইনছার আলীর পুত্র জয়নাল(৪৫), মজিবুর মিয়ার পুত্র আলমগীর হোসেন(২০), তৈয়ব আলীর পুত্র রেজাউল মিয়া রোহান(২০) ও হাতীবান্ধা উপজেলার আমঝোল গ্রামের রেজাউল করিম(২৫)।
জানা গেছে, শনিবার ভারত থেকে গরু পাচার করে বাংলাদেশে পৌঁছে দিয়ে দিয়ে চোরাকারবারিরা উপজেলার ভুটিয়া মঙ্গল এলাকার আমির হোসেন বাড়িতে অবস্থান করে। খবর পেয়ে ১৫ বিজিবির দইখাওয়া বিওপির সদস্যরা তাদের আটক করে হাতীবান্ধা থানায় সোপর্দ করে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, আটককৃতদের রবিবার দুপুরের আদালতের মাধ্যমে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা সবাই চোরাকারবারি।
{DIPU}
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,