editor
প্রকাশিত: 6:28 PM, January 12, 2021
অনলাইন ডেস্ক
কুড়িগ্রামে দ্বিতীয় বিবাহে সম্মতি না দেয়ায় নিজের মাকে কুপিয়ে হত্যা করায় ছেলে মন্তাজুল আলমকে (৩৬) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে এই ফাঁসির আদেশ দেন কুড়িগ্রামের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান।
ঘটনাটি ঘটেছে জেলার রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের পান্থাবাড়ি (সাতভিটা) গ্রামে। ওই গ্রামের সোলায়মান আলীর স্ত্রী মেহেরজান বেগম ওরফে মিনুকে (৫৮) ছেলে মন্তাজুল আলম কুপিয়ে হত্যা করে।
অভিযোগ সূত্রে জানা যায়, মন্তাজুল আলম বেকার ও মাদকাসক্ত থাকায় তার প্রথম স্ত্রী সংসার না করেই তালাক দিয়ে চলে যায়। ২০২০ সালের ২০ মার্চ দুপুর ১টা ৪০মিনিটের দিকে মন্তাজুল দ্বিতীয় বিয়ে করার জন্য তার মা মেহেরজান ওরফে মিনুকে জানায়।
ছেলের দ্বিতীয় বিয়েতে সম্মতি না দেয়ায় ঘরের মধ্যে নামাজরত অবস্থায় মন্তাজুল আলম তার মাকে দেশীয় অস্ত্র কুড়াল দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় আসামি মন্তাজুল আলমের বাবা সোলায়মান আলী বাদী হয়ে রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন এবং আসামিপক্ষে ছিলেন লিগ্যাল এইড নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট এরশাদুল হক চৌধুরী শাহিন।
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,