admin
প্রকাশিত: 3:52 PM, January 13, 2021
অনলাইন ডেস্ক
রাজধানীর গুলশান–২–এ ইম্পিরিয়াল ফাইন্যান্স নামে ১৪ তলা একটি ভবনের নিচতলায় সংযুক্ত আরব আমিরাতের ভিসা সেন্টারে আজ বুধবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস বলেছে, ভবনটির কেন্দ্রীয় শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রে (এসি) এই বিস্ফোরণ হয়। ভবনের ছাদ থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বিস্ফোরণের পর সৃষ্ট আগুনে পাঁচজন দগ্ধ হয়েছেন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাসেল শিকদার বলেন, বেলা দুইটার দিকে ভিসা সেন্টারে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে যায়। এর আগেই স্থানীয়ভাবে আগুন নিভিয়ে ফেলা হয়।
পরে ১৪ তলা ভবনের সেন্ট্রাল এসি ব্যবস্থার কন্ট্রোল রুমে (ভবনের ছাদে) গিয়ে একজনের লাশ পাওয়া যায়। কন্ট্রোল রুম থেকে সংঘটিত বিস্ফোরণে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, দুপুরে ভবনটিতে হঠাৎ এসির বিস্ফোরণ ঘটে। এ সময় ভবনের নিচতলায় ভিসা সেন্টারে আগুন লেগে যায়। এতে ভবনে কর্মরত পাঁচ কর্মকর্তা–কর্মচারী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,