editor

প্রকাশিত: 4:12 PM, January 13, 2021

‘ভোট চোর’দের প্রতিরোধে লাঠি-জুতা নিয়ে প্রস্তুত থাকার নির্দেশ কাদের মির্জার

‘ভোট চোর’দের প্রতিরোধে লাঠি-জুতা নিয়ে প্রস্তুত থাকার নির্দেশ কাদের মির্জার

অনলাইন ডেস্ক

ভোট চোরদের প্রতিহত করতে কর্মী-সমর্থকদের লাঠি-জুতা নিয়ে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা। তিনি বলেছেন, লাঠি তৈরি করে রেখেছেন তো, ভোট চুরি করতে আসলে ওই লাঠি দিয়ে পায়ের হাঁঠুর নিচে মারবেন। তিনি কর্মীদের প্রশ্ন করে বলেন– পারবেন তো আপনারা? পায়ের জুতা পুরাতনগুলো নিয়ে যাবেন। কারণ নতুন জুতা দিয়ে মারলে হবে না। পুরাতন জুতা-স্যান্ডেল দিয়ে ভোট চোরদের মারতে হবে। আজ সকালে আবদুল কাদের মির্জা বসুরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডে এক নির্বাচনী কর্মিসভায় এসব কথা বলেন।  আবদুল কাদের মির্জা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। তিনি বসুরহাট পৌরসভায় একাধিকবার নির্বাচিত মেয়র। আজ তিনি কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, রাস্তায় বাধায় দিলে, ভোটকেন্দ্রে কেউ বিতলামি করলে লাঠি-জুতা দিয়ে মারবেন। দলীয় নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে কাদের মির্জা বলেন, আমার ভোট প্রশ্নবিদ্ধ করতে তথাকথিত আওয়ামী লীগাররা নোয়াখালীর বিএনপির সাবেক মেয়র হারুনকে ৫০ লাখ টাকা দিয়ে বসুরহাট পাঠিয়েছে। বিএনপির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সেই টাকা দেওয়ার জন্য।  মারামারি দাঙ্গা-হাঙ্গামা বাঁধিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য। কারণ আমি বলছি, ফেয়ার ভোট হবে। আর ষড়যন্ত্রকারীরা মারামারি ও দাঙ্গা বাধিয়ে প্রচার করবে এখানে ভোট ফেয়ার হয়নি, রক্তপাত হয়েছে।তিনি বলেন, প্রতিপক্ষ আগেও চেষ্টা করেছে আমাকে পরাজিত করার জন্য।  তারা দেখেছে আমাকে হারানো সম্ভব নয়। এখন ষড়ষন্ত্রের ধরন পাল্টিয়ে এসব করছে। আমার বিরুদ্ধে নয়, আমাদের দলীয় কাউন্সিলর প্রার্থীদের বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে।
তিনি বিএনপির মেয়র প্রার্থীকে নিয়ে বলেন, ভোটের দিন দুপুর ১২টা হয়তোবিএনপির মেয়র প্রার্থী কামাল চৌধুরী বলবেন কারচুপি হয়েছে, আমি ভোট বর্জন করলাম। বিএনপির প্রত্যশাই এটি। আরেক প্রার্থী জামায়াতের মোশারফের কথা আমি জানি না। এরা সবাই টাকা-পয়সা খেয়ে ভোটে রঙ লাগানোর চেষ্টা করছেন। এসব ব্যাপারে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমিও অনেক ভুলভ্রান্তি করেছি অনেক ত্রুটি-বিচ্যুতি হয়েছে। এটি আর চলতে দেওয়া যায় না।আওয়ামী লীগের মেয়র প্রার্থী মির্জা কাদের আরও বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছেন ভোট ও ভাতের অধিকারের জন্য। শেখ হাসিনা ভাতের অধিকার প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু ভোটের অধিকার এখনও প্রতিষ্ঠিত হয়নি। শেখ হাসিনাই মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন। তিনি বলেন, আমি নোয়াখালী ও ফেনীর আঞ্চলিক রাজনীতি, অনিয়ম সন্ত্রাস দুর্নীতি ও লুটপাটের কথা বলি। যড়যন্ত্রকারীরা জাতীয় রাজনীতির দিকে নিয়ে যায়।

S/H-(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,