editor
প্রকাশিত: 5:18 PM, January 13, 2021
অনলাইন ডেস্ক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছবাজারে ৭৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ওঠে। যার দাম ১ লাখ ৫০ হাজার টাকা হাঁকান বিক্রেতা।আজ শহরের মাছবাজারে এ মাছটি বিক্রির জন্য নিয়ে এসেছেন উপজেলার লালবাগ এলাকার মাছ ব্যবসায়ী হাফিজ আহমেদ। পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছের বাজারে অন্যান্য মাছ থাকলেও সেখানকার মূল আকর্ষণ হলো বিশাল আকৃতির এই বাঘাইড় মাছ। মাছ বিক্রেতা হাফিজ আহমেদ জানান, বাঘাইড় মাছটির ওজন ৭৫ কেজি। এ মাছটি মেঘনা নদী থেকে ধরা হয়েছে। এর দাম দেড় লাখ টাকা। তবে বেলা ১১টা পর্যন্ত মাছটির দাম উঠেছে ৮২ হাজার টাকা। আরও বেশি দামে বিক্রির অপেক্ষায় রয়েছেন তিনি। প্রত্যাশা অনুযায়ী দাম পাবেন বলে তিনি মনে করছেন। পৌষ সংক্রান্তি উপলক্ষে বাজারে আসা প্রায় প্রত্যেকে একবার হলেও মাছটির কাছে গিয়ে দাঁড়াচ্ছেন। তাই অনেকের কেনার সাধ্য না থাকলেও এক নজর যে যার মতো মাছটিকে দেখে নিচ্ছেন।এদিকে ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, শুধু মাছ কেনার জন্য নয়, দেখার জন্যও তারা এসেছেন। অনেকে ছোট ছেলেমেয়েদের বিভিন্ন প্রজাতির মাছ দেখাতে বাজারে নিয়ে এসেছেন। মাছ কিনতে আসা কল্লোল বৈদ্য বলেন, বর্তমানে পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছ কেনা একটি নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আর অন্যান্য সময়ের তুলনায় পৌষ সংক্রান্তিতে বড় মাছ বাজারে আসে। তাই বড় আকৃতির মাছ কিনতে বাজারে আসা। এদিকে বাজার ঘুরে দেখা যায়, মেলা উপলক্ষে পুরো বাজারে অন্যান্য মাছ ব্যবসায়ীরা বড় আকৃতির নানা ধরনের মাছ এনেছেন। রুই, কাতলা, বোয়াল, বাঘাইড়, চিতল, আইড়, ব্রিগেড, সিলভার কার্পসহ বিশাল আকৃতির মাছ সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। বাজারেও ক্রেতা ও দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। গভীর রাত অবধি বাজার খোলা থাকবে বলে জানান মাছ ব্যবসায়ীরা।
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,