admin
প্রকাশিত: 4:45 PM, January 16, 2021
অনলাইন ডেস্ক:
বগুড়ার শেরপুর পৌর নির্বাচনে ভোটার সেজে জাল ভোট দিতে গিয়ে আবু সাঈদ সরকার (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে গাড়ীদহ ইউনিয়নের বাংড়া গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে। শনিবার সকাল ১০টার দিকে শহরের ডিজে হাইস্কুল ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
এঘটনায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। বিষয়টি নিশ্চিত করে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী জানান, আটক আবু সাঈদ গাড়ীদহ ইউনিয়নের ভোটার। অথচ তিনি নিজের পরিচয় গোপন রেখে হিন্দু ভোটার সেজে জাল ভোট দেওয়ার জন্য ভোটকক্ষে ঢুকে পড়েন।
এমনকি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট থেকে ব্যালট পেপারও হাতে নেন তিনি। কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের সন্দেহ হলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।একপর্যায়ে ভুয়া ভোটার প্রমাণিত হলে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
S/H-(Rabbi-4)
2 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে
1 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের
3 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব
8 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা
8 যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট
2 প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ
1 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 4 শনিবার
7 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 6 এই