admin

প্রকাশিত: 6:24 PM, January 16, 2021

সক্ষমতা পরীক্ষার সময় ভেঙে পড়ল ব্রিজ, মাদ্রাসা সুপারের মৃত্যু

সক্ষমতা পরীক্ষার সময় ভেঙে পড়ল ব্রিজ, মাদ্রাসা সুপারের মৃত্যু

অনলাইন ডেস্ক:

পটুয়াখালীর মির্জাগঞ্জে শ্রীমন্ত নদীর ওপর ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজ চলার উপযোগী কিনা, তা দেখতে গিয়ে ভেঙে পড়ে ব্রিজটি। এতে পানিতে ডুবে মাওলানা আইয়ূব আলী মৃধা (৫০) নামে এক মাদ্রাসা সুপারের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মহিষকাটা বাজার সংলগ্ন আয়রন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ূব আলী মৃধা উপজেলার কলাগাছিয়া আছমতিয়া এন্তাজিয়া দাখিল মাদ্রাসার সুপার।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ওই মাদ্রাসার সভাপতি মো. দেলোয়ার হোসেন খান মাইক্রোবাসযোগে ঢাকা থেকে মহিষকাটা বাজারে পৌঁছান। এ সময় তাকে এগিয়ে নিতে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আইয়ূব আলী মৃধাসহ কয়েকজন শিক্ষক-কর্মচারী সেখানে উপস্থিত ছিলেন।

মাদ্রাসায় যাওয়ার পথে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে মাইক্রোবাসটি পারাপারে এলাকাবাসী বাধা দেন। ব্রিজটির অবস্থা দেখার জন্য তারা হেঁটে ব্রিজের মাঝ বরাবর পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশাসহ ব্রিজটি ভেঙে যায়। এতে সবাই নদীতে পড়ে যান।

এ সময় সবাই সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও মাদ্রাসা সুপার মাওলানা আইয়ূব আলী মৃধা নিখোঁজ হন। খবর পেয়ে মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় ঘটনার প্রায় দুই ঘণ্টা পর ওই নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করেন।

মির্জাগঞ্জ থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, নিহতের গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকী উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের নলদোয়ানী গ্রামে। পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে।

S/H-(Rabbi-4)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,