admin
প্রকাশিত: 5:33 PM, January 17, 2021
অনলাইন ডেস্ক:
কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে ৫ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোররাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া বিওপি সংলগ্ন ওমর খাল এলাকা থেকে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ঘাটের নৌকা জব্দ করা হয়েছে।
অভিযানে বিজিবির সঙ্গে ইয়াবা পাচারকারীদের গোলাগুলির ঘটনাও ঘটেছে বলে দাবি করেছে বিজিবি। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও একটি ধারালো কিরিচ উদ্ধার হয়েছে।
টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে আসছে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল নাফ নদ সীমান্তে অবস্থান নেয়।
এসময় টহলদল নাইট ভিশন ডিভাইস ব্যবহার করে লক্ষ্য করে মিয়ানমারের লাল দ্বীপ হতে হস্ত চালিত নৌকায় করে দুষ্কৃতিকারীদের দল নাফ নদের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশে ঢুকে যাচ্ছে। বিজিবি টহল দল একটি স্পিডবোট ও কাঠের ট্রলার নিয়ে নাফ নদে অভিযান চালিয়ে নৌকা থামাতে সংকেত দেয়। এসময় নৌকায় থাকা সশস্ত্র পাচারকারীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে অতর্কিতভাবে গুলিবর্ষণ করে। পরে বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে পাচারকারীরা নৌকা থেকে ঝাঁপ দিয়ে অন্ধকারের সুযোগে শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
টহল দল নৌকাটি জব্দ করে পাঁচটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে পাঁচ লাখ ২০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে।মো. ফয়সাল হাসান খান আরো জানান, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ কোটি ৬০ লাখ টাকা। এসব ইয়াবা বিজিবি সদর স্টোরে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
S/H-(Rabbi-4)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,